মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কৃষকদল নেতা মিজান খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৯টায় দিঘিরপাড় বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বেশনাল সামাজিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক সহকর্মী, ব্যবসায়ী, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে, রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে মিজান খানের বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মতামত