আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ মুলচর এলাকায় শাহজালাল মোল্লার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে অতিথিরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ খান, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্যা, সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি বাবুল মোল্লা, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শাহজালাল চকিদার, ইউনিয়ন যুবদলের সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক শামীম মোল্লা, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ সভাপতি মোশারফ মোল্লা, ছাত্রদল সভাপতি রাকিব মোল্লা, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল শেখ এবং জিয়া সাইবার ফোর্সের সভাপতি আব্দুর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মতামত