আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

দীর্ঘদিনেও হয়নি সড়ক সংস্কার গজারিয়ায় চরম দুর্ভোগে তিন গ্রামের মানুষ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের বাশগাঁও ঈদগাহ থেকে কোস্টগার্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়ানগর, বালুরচর ও গজারিয়া এই তিনটি গ্রামের মানুষের নিত্যদিনের চলাচলের একমাত্র ভরসা এই সড়কটি। প্রতিদিন এ পথ দিয়ে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারকাজ অসম্পূর্ণ থাকায় সড়কটি এখন ধুলাবালিতে ঢেকে গেছে। ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং যাত্রী, চালকসহ সাধারণ মানুষকে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে বাশগাঁও ঈদগাহ থেকে কোস্টগার্ড পর্যন্ত ৭০০ মিটার সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পে প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় ধরা হয়। কাজটি পায় জাকাউল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের জুলাই মাসে কাজ শুরু হলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হলেও তা শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি।
রাস্তার পাশের দোকান মালিকরা জানান, প্রায় এক বছর ধরে রাস্তার ওপর ইটের খোয়া ফেলে রেখে ঠিকাদার উধাও। ফলে রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের ব্যবসা প্রায় বন্ধের উপক্রম হয়েছে। কলেজ শিক্ষার্থী আফরোজা ও কাওছার বলেন, রাস্তার এমন অবস্থা যে রিকশা তো দূরের কথা, হেঁটেও চলাচল করা যায় না। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।
নয়ানগর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম, রাকিব হোসেন ও জসিম উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে তিনটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে কাজ বন্ধ থাকায় মানুষকে অসহনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সড়ক সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান জাকাউল্লাহ এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেনি। এ বিষয়ে এলজিইডির গজারিয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রায়হান ফারুক জানান, জাকাউল্লাহ এন্টারপ্রাইজ চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় সময় বৃদ্ধি করা হয়েছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দীর্ঘদিনেও হয়নি সড়ক সংস্কার গজারিয়ায় চরম দুর্ভোগে তিন গ্রামের মানুষ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দীর্ঘদিনেও হয়নি সড়ক সংস্কার গজারিয়ায় চরম দুর্ভোগে তিন গ্রামের মানুষ

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের বাশগাঁও ঈদগাহ থেকে কোস্টগার্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়ানগর, বালুরচর ও গজারিয়া এই তিনটি গ্রামের মানুষের নিত্যদিনের চলাচলের একমাত্র ভরসা এই সড়কটি। প্রতিদিন এ পথ দিয়ে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারকাজ অসম্পূর্ণ থাকায় সড়কটি এখন ধুলাবালিতে ঢেকে গেছে। ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং যাত্রী, চালকসহ সাধারণ মানুষকে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে বাশগাঁও ঈদগাহ থেকে কোস্টগার্ড পর্যন্ত ৭০০ মিটার সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পে প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় ধরা হয়। কাজটি পায় জাকাউল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের জুলাই মাসে কাজ শুরু হলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হলেও তা শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি।
রাস্তার পাশের দোকান মালিকরা জানান, প্রায় এক বছর ধরে রাস্তার ওপর ইটের খোয়া ফেলে রেখে ঠিকাদার উধাও। ফলে রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের ব্যবসা প্রায় বন্ধের উপক্রম হয়েছে। কলেজ শিক্ষার্থী আফরোজা ও কাওছার বলেন, রাস্তার এমন অবস্থা যে রিকশা তো দূরের কথা, হেঁটেও চলাচল করা যায় না। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।
নয়ানগর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম, রাকিব হোসেন ও জসিম উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে তিনটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে কাজ বন্ধ থাকায় মানুষকে অসহনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সড়ক সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান জাকাউল্লাহ এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেনি। এ বিষয়ে এলজিইডির গজারিয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রায়হান ফারুক জানান, জাকাউল্লাহ এন্টারপ্রাইজ চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় সময় বৃদ্ধি করা হয়েছে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত