আনসার-ভিডিপি বাহিনীর অগ্রযাত্রায় বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণ এবং এই বাহিনীর তারুণ্য নির্ভর বৃহৎ সম্ভাবনাকে কীভাবে দেশের সামষ্টিক সমৃদ্ধিতে সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। গতকাল সোমবার উপজেলা পর্যায়ে আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের (১ম ধাপ) সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সদর উপজেলার রতনপুর জেলা আনসার প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উপজেলা পর্যায়ে আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের (১ম ধাপ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিউটি আক্তারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, আনসার-ভিডিপির কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে ভাতাভোগীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়।
পরে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত সমাপনী অনুষ্ঠানের ফটো সেশনে অংশগ্রহণ করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশের সেবা করার অঙ্গীকারের জন্য প্রশিক্ষণার্থীদের 'শপথগ্রহণ' অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
এছাড়াও তিনি ভাতাভোগী সদস্যদের মধ্যে সাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করেন এবং জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে একটি গাছের চারা রোপণ করেন।
মতামত