ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে জেলা শহর লাগোয়া হাটলক্ষèীগঞ্জ এলাকার মুন্সীগঞ্জ লঞ্চঘাটে লঞ্চ থেকে পড়ে ধলেশ্বরীতে নিখোঁজ রয়েছেন এক যাত্রী। তার নাম লোকমান হোসেন (৩৭)। রবিবার দিবাগত গভীর রাত সাড়ে ৩ টার দিকে এমভি ফারহান-৩ লঞ্চে এ দুর্ঘটনা ঘটে। গতকাল সোমবার সকাল ৯ টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরীদল নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। বিকেল সাড়ে ৫ টার দিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিখোঁজ ওই যাত্রীর সন্ধান মিলেনি। নিখোঁজ যাত্রী লোকমানের বাড়ি ভোলার তজুমদ্দিনে। তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে রাজমিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিসের ডুবুরীরা জানান, গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্ত্রী ও সন্তানসহ রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরছিলেন লোকমান হোসেন। তিনি এমভি ফারহান-৩ লঞ্চে চড়ে ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে রওনা দেন। গভীর রাতে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে ওই লঞ্চটি নোঙর করে যাত্রী উঠানামা করছিলো। এসময় লোকমান তার এক বন্ধুকে এগিয়ে দিতে গেলে অসাবধানতাবশত: ধলেশ্বরীতে পড়ে নিখোঁজ হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় ও প্রবল ¯্রােত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৫

মতামত