আপডেট : শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

নতুন দুই ট্রেনের সুবিধা বঞ্চিত পদ্মাপাড়ের তিন জেলার মানুষ

রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে জাহানাবাদ এক্সপ্রেস‍‍ ও ‍‍রূপসী বাংলা এক্সপ্রেস‍‍ নামের নতুন দুইটি ট্রেন খুলনা ও বেনাপোল রুটে চালু হলেও সুবিধা পাচ্ছেন না পদ্মা পাড়ের তিন জেলা শরীয়াতপুর, মাদারীপুর ও মুন্সীগঞ্জের মানুষ।
স্বল্প দূরত্বে কম সময়ে সাশ্রয়ী ভাড়ায় নতুন এই ট্রেনের পদ্মা পাড়ের জেলা গুলোতে নেই কোন স্টপেজ। এতে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অথচ পদ্মা সেতু নির্মাণে সবচেয়ে বেশি অবদান এই তিন জেলার মানুষের। দ্রুত এই অঞ্চলে রেলস্টশনে স্টপেজের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, চালু হওয়া এই ট্রেন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা  জংশন স্টেশনে থামবে। শরীয়াতপুর থেকে ভাঙ্গার দূরত্ব ৬০ কিলোমিটার ও মাদারীপুর থেকে ভাঙ্গার দূরত্ব ৪২ কিলোমিটার পথ। মুন্সীগঞ্জ থেকে ভাঙ্গার দুরত্ব ৫২ কিলোমিটার পথ। অথচ ঢাকা থেকে ভাঙ্গা জংশন স্টেশনের মাঝে আর কোন স্টপেজ নেই। এ জন্য ঢাকা এবং ভাঙ্গার মাঝে পদ্মা স্টেশন, শিবচর স্টেশন ও মাওয়া স্টেশনে ট্রেন স্টপেজের দাবি জানিয়েছে তিন জেলাবাসী। তাদের দাবি, পদ্মা স্টেশন, শিবচর স্টেশন ও মাওয়া স্টেশনে ট্রেন স্টপেজ দিলে শরীয়তপুর, মাদারীপুর ও  মুন্সীগঞ্জ জেলার মানুষ এসব স্টেশন থেকে স্বল্প দূরত্বে কম সময়ে সাশ্রয়ী ভাড়ায় সহজেই খুলনা ও বেনাপোল রুটে যাতায়াত করতে পারবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কাশিয়ানী-নড়াইল দিয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন ‍‍জাহানাবাদ এক্সপ্রেস‍‍ ও ‍‍রূপসী বাংলা এক্সপ্রেস‍‍ চালু হয়েছে। এ ট্রেন দু'টির সাপ্তাহিক বন্ধ সোমবার। এছাড়া বাকি ছয় দিন চলাচল করছে। এ দুটি ট্রেন দিনে দুইবার খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল পথে চলাচল করছে। খুলনার ট্রেনটি নোয়াপাড়া, সিদিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন বিরতি দেয়। আর বেনাপোলের ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী ও ভাঙ্গা জংশন স্টেশনে বিরতি দেয়।

দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে দক্ষিণাঞ্চলের মানুষ উচ্ছ্বসিত হলেও ক্ষোভ দেখা দিয়েছে পদ্মা পাড়ের তিন জেলার মানুষের মাঝে। কারণ মাদারীপুরের শিবচর স্টেশন, পদ্মা সেতু সংলগ্ন পদ্মা স্টেশন ও মুন্সীগঞ্জের কোন স্টেশনেই এই দুইটি ট্রেনের বিরতি বা স্টপেজ না থাকায় এ ট্রেন সার্ভিস থেকে বঞ্চিত মাদারীপুর,  শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলার যাত্রীরা। এ ট্রেন সার্ভিস পেতে এই তিন জেলার মানুষকে ঢাকা অথবা ফরিদপুরের ভাঙ্গায় যেতে হবে। তাই রেলপথ বিভাগের দূরদর্শিতা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। নতুন রেল সার্ভিস বঞ্চিত হয়ে ক্ষুদ্ধ পদ্মা পাড়ের মানুষ।

মাওয়া স্টেশনে মিজানুর রহমান নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‍‍আমাদের দীর্ঘদিনের চাওয়া বা আশা ছিল আমরা ট্রেনে চড়ে বেনাপোল যাব। সেই চাওয়াটা পূরণ হয়েছে। কিন্তু যে দুইটা ট্রেন পদ্মা সেতু হয়ে খুলনা ও বেনাপোল যাচ্ছে সেই ট্রেনের স্টেপেজ এখানে না থাকায় আমাদের আশা ভঙ্গ হয়েছে।

শরীয়তপুরের যাত্রী শফিকুল ইসলাম বলেন, পদ্মা স্টেশনটা গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশন থেকে আশপাশের দুই জেলার মানুষ এখান থেকে ট্রেনে ওঠানামা করে। সে জন্য আমাদের দাবি এখানে যেন ট্রেন স্টপেজ দেওয়ার ব্যবস্থা করা হউক।

শিবচর স্টেশনে সম্পা রায় নামের এক যাত্রী বলেন, ‍‍পদ্মা সেতু নির্মাণ না হলে আজ রেল পথ নির্মাণ হতো না। পদ্মা সেতু ও রেল পথ নির্মাণের জন্য মুন্সীগঞ্জ, শরীয়াতপুর ও  মাদারীপুর জেলার মানুষের সব চেয়ে বড় ত্যাগ করতে হয়েছে। বিশেষ করে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে দুটি স্টেশন ও উত্তর প্রান্তে তিনটি স্টেশন রয়েছে অথচ একটিতে নতুন দুটি ট্রেন থামছে না। তাই এই ট্রেন দিয়ে যেতে হলে আমাদের  ঢাকার কমলাপুর অথবা ফরিদপুরের ভাঙা স্টেশনে গিয়ে উঠতে হবে। তাই প্রত্যাশা করছি সরকার অতিদ্রুত তিন জেলার স্টেশনে ট্রেন থামার ব্যবস্থা গ্রহণ করবে।"

কাজী মাসুদ ও জাহিদুল ইসলাম নামের দুই যাত্রী বলেন, ‍‍আমরা ঘন্টার পর ঘন্টা স্টেশনে এসে বসে থাকি। মুন্সীগঞ্জে তিনটি স্টেশন থাকা সত্ত্বেও এখানে ট্রেন থামছে না। ফলে রেল লাইন নির্মাণে জায়গা-জমি দিয়েও এখানকার মানুষ রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমাদের দাবী, দ্রুত সময়ের মধ্যে মাওয়া, শ্রীনগর ও কুচিয়ামোড়া স্টেশনের যে কোনো একটিতে ট্রেন থামার ব্যবস্থা করা হবে।

শিবচর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সেলিম হোসেন জানান, ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন ‍‍জাহানাবাদ এক্সপ্রেস‍‍ ও ‍‍রূপসী বাংলা এক্সপ্রেস‍‍ চালু হয়েছে। এই ট্রেন দুটি আপাতত পদ্মা স্টেশন, শিবচর স্টেশন ও মুন্সীগঞ্জের তিনটি স্টেশনের কোনটিতেই থামছে না। তিনি বলেন, ঢাকা থেকে রওনা হয়ে এগুলো থামবে ভাঙ্গা জংশন স্টেশনে। যাত্রীদের ওই স্টেশনে গিয়েই উঠতে হবে। তবে যাত্রীদের চাপ বাড়লে পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ পদ্মা পাড়ের তিন জেলার স্টেশনে স্টপেজের বিবেচনা করবেন।

মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসানুর রহমান জানান, পদ্মা সেতু অতিক্রম করে চলাচল করা ট্রেনগুলোর মধ্যে দুই জোড়া ট্রেন মাওয়ায় থামছে। এছাড়া নিয়মিত প্রতি ঘণ্টায় চলাচল করছে লোকাল কমিউনিটি ট্রেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নতুন দুই ট্রেনের সুবিধা বঞ্চিত পদ্মাপাড়ের তিন জেলার মানুষ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নতুন দুই ট্রেনের সুবিধা বঞ্চিত পদ্মাপাড়ের তিন জেলার মানুষ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত