আপডেট : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা কমিটি পেলো বিশেষ সম্মাননা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা কমিটিকে বিশেষ সম্মাননা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই এর ১১তম মহাসমাবেশের দ্বিতীয় পর্বে মুন্সীগঞ্জ জেলা কমিটির প্রতিনিধিদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নিরাপদ সড়ক চাই সংগঠনের দেশব্যাপী থাকা
১৩০টি জেলা ও উপজেলা কমিটির মধ্যে কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে মুন্সীগঞ্জসহ ১০টি জেলা কমিটিকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল ইসলাম জয়, মহাসচিব লিটন এরশাদ, মহিলা বিষয়ক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে মহাসমাবেশের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের অতিথি, সংগঠনের নেতাকর্মী ও নিরাপদ সড়ক আন্দোলনের সমর্থকেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মুন্সীগঞ্জ জেলা কমিটির পক্ষে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রাজ মল্লিক, অর্থবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান, প্রকাশনা সম্পাদক মাহবুব আলম জয়, যুববিষয়ক সম্পাদক লিটন লেখ, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য নাজমুল হাসান ও মো. অনিক শেখসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা কমিটি পেলো বিশেষ সম্মাননা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা কমিটি পেলো বিশেষ সম্মাননা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা কমিটিকে বিশেষ সম্মাননা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই এর ১১তম মহাসমাবেশের দ্বিতীয় পর্বে মুন্সীগঞ্জ জেলা কমিটির প্রতিনিধিদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নিরাপদ সড়ক চাই সংগঠনের দেশব্যাপী থাকা
১৩০টি জেলা ও উপজেলা কমিটির মধ্যে কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে মুন্সীগঞ্জসহ ১০টি জেলা কমিটিকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল ইসলাম জয়, মহাসচিব লিটন এরশাদ, মহিলা বিষয়ক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে মহাসমাবেশের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের অতিথি, সংগঠনের নেতাকর্মী ও নিরাপদ সড়ক আন্দোলনের সমর্থকেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মুন্সীগঞ্জ জেলা কমিটির পক্ষে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রাজ মল্লিক, অর্থবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান, প্রকাশনা সম্পাদক মাহবুব আলম জয়, যুববিষয়ক সম্পাদক লিটন লেখ, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য নাজমুল হাসান ও মো. অনিক শেখসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত