আপডেট : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

নির্বাচনের আগে মোল্লাকান্দির সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন কামরুজ্জামান রতন

 মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে অবৈধ অস্ত্রের ব্যবহার ও বোমাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে অনতিবিলম্বে মোল্লাকান্দির সকল অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন তিনি।
 
​শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারস্থ গজারিয়া প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
 
​মোল্লাকান্দির সহিংসতায় নিজের সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে কামরুজ্জামান রতন বলেন, "কিছু গণমাধ্যমে খবর এসেছে যে, এই ঘটনার সাথে আমার সমর্থকরা জড়িত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এর সাথে আমার কোনো কর্মী বা সমর্থকের নুন্যতম সংশ্লিষ্টতা নেই। মোল্লাকান্দিতে যা ঘটেছে তা মূলত দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ।"
 
​তিনি আরও বলেন, 'মোল্লাকান্দিতে আজকের ঘটনার সময় আমি পঞ্চসার ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। সেখান থেকেই খবরটি পাই। এসব অবৈধ অস্ত্র আসন্ন নির্বাচনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জনস্বার্থে প্রশাসনের কাছে আমার আবেদন আপনারা দ্রুত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করুন।"
 
​নির্বাচনী পরিবেশ নষ্ট করতে প্রতিপক্ষ নানামুখী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, "মুন্সীগঞ্জ-০৩ আসনে ধানের শীষের পক্ষে দৃশ্যমান গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটি পক্ষ এই জোয়ার ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। তারা কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই (AI) ব্যবহার করে আমার নামে ভুয়া কল রেকর্ড বানিয়ে প্রচার করছে, আবার কখনো পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানাবো আপনারা এসব অপপ্রচারে কান দেবেন না।"
 
​সংবাদ সম্মেলনে সাংবাদিকরা গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কামরুজ্জামান রতন বলেন, "আমি বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি তার প্রতীক নিয়ে প্রচার চালাবেন এটাই স্বাভাবিক। আমরা কেন তাকে বাধা দিতে যাব? আপনারা খোঁজ নিয়ে দেখুন, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।"
 
​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নির্বাচনের আগে মোল্লাকান্দির সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন কামরুজ্জামান রতন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নির্বাচনের আগে মোল্লাকান্দির সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন কামরুজ্জামান রতন

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে অবৈধ অস্ত্রের ব্যবহার ও বোমাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে অনতিবিলম্বে মোল্লাকান্দির সকল অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন তিনি।
 
​শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারস্থ গজারিয়া প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
 
​মোল্লাকান্দির সহিংসতায় নিজের সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে কামরুজ্জামান রতন বলেন, "কিছু গণমাধ্যমে খবর এসেছে যে, এই ঘটনার সাথে আমার সমর্থকরা জড়িত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এর সাথে আমার কোনো কর্মী বা সমর্থকের নুন্যতম সংশ্লিষ্টতা নেই। মোল্লাকান্দিতে যা ঘটেছে তা মূলত দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ।"
 
​তিনি আরও বলেন, 'মোল্লাকান্দিতে আজকের ঘটনার সময় আমি পঞ্চসার ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। সেখান থেকেই খবরটি পাই। এসব অবৈধ অস্ত্র আসন্ন নির্বাচনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জনস্বার্থে প্রশাসনের কাছে আমার আবেদন আপনারা দ্রুত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করুন।"
 
​নির্বাচনী পরিবেশ নষ্ট করতে প্রতিপক্ষ নানামুখী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, "মুন্সীগঞ্জ-০৩ আসনে ধানের শীষের পক্ষে দৃশ্যমান গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটি পক্ষ এই জোয়ার ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। তারা কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই (AI) ব্যবহার করে আমার নামে ভুয়া কল রেকর্ড বানিয়ে প্রচার করছে, আবার কখনো পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানাবো আপনারা এসব অপপ্রচারে কান দেবেন না।"
 
​সংবাদ সম্মেলনে সাংবাদিকরা গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কামরুজ্জামান রতন বলেন, "আমি বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি তার প্রতীক নিয়ে প্রচার চালাবেন এটাই স্বাভাবিক। আমরা কেন তাকে বাধা দিতে যাব? আপনারা খোঁজ নিয়ে দেখুন, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।"
 
​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত