আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

নির্বাচনের ছুটিতে গ্রামমুখী যাত্রীদের ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

নির্বাচনের ছুটিকে কেন্দ্র করে গ্রামমুখী মানুষের ঢল নেমেছে। তবে প্রত্যাশিত চাপ না থাকলেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। বিশেষ করে নিমতলা, হাসাড়া, ষোলঘর ও শ্রীনগর সাওনি এলাকায় বাস থামিয়ে যাত্রী না নেওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার সকাল থেকে এসব পয়েন্টে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী পরিবহন না পাওয়ার অভিযোগ করেন। যাত্রীদের দাবি, বাসগুলো ফাঁকা আসন থাকা সত্ত্বেও স্থানীয় স্টপেজ থেকে যাত্রী তুলছে না। কেউ কেউ জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দাবি করা হচ্ছে।
 
নিমতলা এলাকায় অপেক্ষমাণ এক চাকরিজীবী বলেন, সকাল থেকে দেড় ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। কয়েকটি বাস গেলেও আমাদের নেয়নি। অফিসে জরুরি কাজ থাকলেও পৌঁছাতে পারছি না। ভাড়া চাইলেও বেশি চাইছে।
 
এক গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি প্রায় এক ঘণ্টা। বাস থামছে না। যারা নিচ্ছে, তারা বাড়তি ভাড়া চাইছে। এভাবে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া ঠিক না।
 
তবে এক্সপ্রেসওয়েতে যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। সংশ্লিষ্টদের দাবি, নির্বাচনের ছুটিতে যাত্রী চাপ বাড়লেও সার্বিক যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। যাত্রীরা দ্রুত এ সমস্যার সমাধান ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নির্বাচনের ছুটিতে গ্রামমুখী যাত্রীদের ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নির্বাচনের ছুটিতে গ্রামমুখী যাত্রীদের ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 
নির্বাচনের ছুটিকে কেন্দ্র করে গ্রামমুখী মানুষের ঢল নেমেছে। তবে প্রত্যাশিত চাপ না থাকলেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। বিশেষ করে নিমতলা, হাসাড়া, ষোলঘর ও শ্রীনগর সাওনি এলাকায় বাস থামিয়ে যাত্রী না নেওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার সকাল থেকে এসব পয়েন্টে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী পরিবহন না পাওয়ার অভিযোগ করেন। যাত্রীদের দাবি, বাসগুলো ফাঁকা আসন থাকা সত্ত্বেও স্থানীয় স্টপেজ থেকে যাত্রী তুলছে না। কেউ কেউ জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দাবি করা হচ্ছে।
 
নিমতলা এলাকায় অপেক্ষমাণ এক চাকরিজীবী বলেন, সকাল থেকে দেড় ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। কয়েকটি বাস গেলেও আমাদের নেয়নি। অফিসে জরুরি কাজ থাকলেও পৌঁছাতে পারছি না। ভাড়া চাইলেও বেশি চাইছে।
 
এক গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি প্রায় এক ঘণ্টা। বাস থামছে না। যারা নিচ্ছে, তারা বাড়তি ভাড়া চাইছে। এভাবে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া ঠিক না।
 
তবে এক্সপ্রেসওয়েতে যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। সংশ্লিষ্টদের দাবি, নির্বাচনের ছুটিতে যাত্রী চাপ বাড়লেও সার্বিক যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। যাত্রীরা দ্রুত এ সমস্যার সমাধান ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত