মুন্সীগঞ্জে চোরাই একটি ব্যাটারিচালিত অটো মিশুকসহ মো. আদর বেপারী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার মিশুক চোরচক্রের সঙ্গে জড়িত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পোনে ১ টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ি মোড় সড়কে অভিযান ও তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আদর বেপারী সদর উপজেলার রামপাল উত্তর পানামের মহিউদ্দিনের ছেলে।
সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন জানান, নিয়মিত অভিযান ও সড়কে তল্লাশি কার্যক্রমে সন্দেহজনক অবস্থায় একটি অটো মিশুকসহ আদর বেপারীকে আটক করা হয়। পরে মিশুকটির বিষয়ে যাচাই-বাছাই করে সেটি চোরাই বলে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, অভিযানে তার কাছ থেকে একটি ফুলবডি ব্যাটারিচালিত অটো মিশুক উদ্ধার করা হয়েছে। এরআগেও চুরি করতে ধরাও পরেছিল শিকার করেছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত