আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

পদ্মার ভাঙনে হুমকির মুখে দীঘিরপাড় বাজার, ৯ দোকানঘর বিলীন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড়ে ফুঁসে উঠেছে প্রমত্বা পদ্মার শাখা নদী। দেখা দিয়েছে ভাঙন। প্রবল স্রোত আর ঘূর্ণাবর্তে এ উপজেলার দীঘিরপাড় বাজারের ৯ টি দোকানঘর বিলীন হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত ভাঙ্গনের কবলে বাজারের অলি বেপারী, আলমগীর বেপারী, এরশাদ খান আদু মৃধার দু’টি করে দোকান ও ফজল মোল্লার একটি দোকানঘর পদ্মার শাখা গর্ভে বিলীন হয়েছে। এছাড়া সোহরাব খান ও কাদির দেওয়ানের দু’টি করে ৪ টি দোকানঘরে আংশিক ভাঙন দেখা দিয়েছে। এতে করে ২০০ বছরের পুরনো এ বাজারের ৫ শতাধিক দোকান মালিকদের মধ্যে ভাঙন আতংক বিরাজ করছে। পুরো বাজার হুমকির মুখে পড়েছে। তবে বুধবার দুপুর থেকে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে।
এদিকে, চার বছর আগে পদ্মা এ শাখা নদী সংলগ্ন দীঘিরপাড় বাজারে ভাঙ্গনের তীব্রতা দেখা দিয়েছিলো। সে সময় বাজারের পাশ দিয়ে জিও ব্যাগও ফেলা হয়। এরপর ভাঙন বন্ধ করতে ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধের প্রকল্প হাতে নেওয়া হয়। তবে কাজে ধীরগতির কারনে গত বছর ১১ জুলাই ভাঙ্গনের কবলে বাজারটির কামারপট্টির ৭ টি দোকান নদীতে বিলীন হয়।
অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত বিলীন হওয়া দোকান গুলো পাট ও মরিচসহ বিভিন্ন খাদ্যের আড়ত। বাজারের ব্যবসায়ী দিদার হালদার জানিয়েছেন, কয়েক দিন ধরেই পদ্মার এ শাখা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে প্রবল স্রোত ও তীরঘেষে ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। এমতাবস্থায় আগের দিন মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে ভাঙন দেখা দেয়। বুধবার ভোর অব্দি একে একে ৯ টি দোকানঘর বিলীন হয়ে গেছে।
দু’টি দোকানঘর বিলীন হওয়ায় চোখে মুখে অন্ধকার দেখছেন আদু মৃধা। তার মেয়ে লিপি আক্তার (৩৫) জানান, ধারদেনা নিয়ে ২০ লাখ টাকা খরচায় দু’টি দোকানঘর তুলেছেন। তারপর আড়ত হিসেবে ভাড়া দিয়েছেন। ভাড়া বাবাদ যা পান তা দিয়েই ৫ জনের সংসার চলে আসছিল। ভাঙনে নদী গর্ভে দোকানঘর হারিয়ে তারা এখন নি:স্ব হয়ে পড়েছেন।
স্থানীয় কয়েক বাসিন্দা ও ব্যবসায়ী জানান, ৩০ বছরের বেশি সময় ধরে টঙ্গিবাড়ীর দীঘিরপাড় ইউনিয়নে ভাঙন চলছে। ভাঙনে দক্ষিণ মূলচর, মিতারা, হাইয়ারপারের কয়েক শ বাড়িঘর, মসজিদ,আবাদি জমি বিলীন হয়েছে। দীঘিরপাড় বাজারটিরও অন্তত ২০০ মিটার নদীতে বিলীন হয়েছে। মঙ্গলবার থেকে আবারো ভাঙ্গন দেখা দেওয়ায় বাজারের ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে অসহায় হয়ে পড়েছে দোকান মালিক ও দোকান ভাড়া নেওয়া খুচরা ব্যবসায়ীরা। ভাঙন আতঙ্কে থাকা ব্যবসায়ীদের চোখে মুখে চিন্তার ভাজ।
ভাঙ্গনের কবলে ভুক্তভোগী অলি বেপারী বলেন, সরকারের উদাসীনতা আর ঠিকাদারদের গাফলতিরকারনে আমরা পথে বসলাম। তাদের বার বার বলার পরেও কোন পদক্ষেপ নিলো না। আমাদের ক্ষতি কে পূরণ করবে। বাজারে ভাঙনে বিলীন হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন বাজার ব্যবসায় সমিতির সাধারন সম্পাদক রফিজুল হক মোল্লা। তিনি বলেন,বাজারে ৪-৫ শতাধিক ব্যবসায়ী রয়েছেন। এ বাজারকে কেন্দ্রকরে আরো দেড়-দুইহাজার মানুষের কর্মসংস্থান জড়িত। বাজারটি ঐতিবাহী। ২ কোটি ১০ লাখ টাকায় এবার বাজারের ইজারা নিয়েছি। অথচ এ বাজারটি এখন হুমকির মুখে।
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, পদ্মার ভাঙন রোধে ২০২১ সালের অক্টোবরে এ প্রকল্পের কাজ শুরু হয়। ৪৪৬ কোটি টাকা ব্যয়ে লৌহজংয়ের খড়িয়া থেকে টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় বাজার পর্যন্ত ৯ দশমিক ১ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। ২০২৩ সালের অক্টোবরে কাজটি শেষ হওয়ার কথা ছিল। পরে বাঁধ নির্মাণের দৈর্ঘ্য বাড়িয়ে করা হয় ১৩ দশমিক ৭২ কিলোমিটার। ব্যয় ধরা হয় ৪৭০ কোটি টাকা। প্রকল্পের কাজে ধীরগতি ও ব্যয় বাড়ায় গত বছরের ডিসেম্বরে পুনরায় বরাদ্দ বাড়িয়ে ৫২৭ কোটি টাকা করা হয়। সেই সাথে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয় ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত। কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েকটি ভাগে এ বাঁধ নির্মাণের কাজের
দায়িত্ব পায়। তাদের মধ্যে সিগমা ইঞ্জিনিয়ারিংকে দীঘিরপাড় অংশের দায়িত্ব দেওয়া হয়।
ভাঙন প্রবন স্থানে প্রতিদিন জিওব্যাগ ফেলা হচ্ছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোশাওয়ার হোসেন।ব্লক দিয়ে বাঁধ নির্মাণে ধীরগতির বিষয়ে কয়েকটি সমস্যা এবং স্থায়ী সমাধানের বিষয়ে মোশাওয়ার হোসেন বলেন, সাধারণত যে পাশে বাঁধের কাজ হয়,সে পাশেই ব্লক তৈরি করা হয়।নদীর উত্তর পাশে সে যায়গা না পাওয়ায় দক্ষিণ পাশে ব্লক নির্মাণ করে রাখা হয়েছে। তবে শুকনো মৌসুমে নদীর পানি অনেকটাই কমে যায়। সে সময় স্বাভাবিক নৌযান গুলোও চলাচল করতে পারেন। বর্ষা মৌসুমে নদী কানায় কানায় ভরে উঠে তখনও কাজ করা যায় না। শুকনো মৌসুম শেষ হয়ে বর্ষা মৌসুম শুরুর আগ মূহুর্তে যে ক’দিন পাওয়া যায় সে সময় দিনরাত কাজ করা হয়। আশা করছি আগামী বর্ষা আসার আগেই বাঁধের কাজ শেষ হবে। ভাঙন আটকাতে জিওব্যাগ ফেলা হচ্ছে বলে জানান মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম। তিনি বলেন, ভাঙন রোধে বাজারে ব্লক বিছানোর কাজ বর্ষা শেষ হলেই শুরু হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পদ্মার ভাঙনে হুমকির মুখে দীঘিরপাড় বাজার, ৯ দোকানঘর বিলীন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পদ্মার ভাঙনে হুমকির মুখে দীঘিরপাড় বাজার, ৯ দোকানঘর বিলীন

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত