আপডেট : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

পরিবেশ ছাড়পত্রহীন কারখানাকে জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনার অভিযোগে ‘অপটিমা ট্রাক ইঞ্জিনিয়ারিং’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কারপাশা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।
 
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কারখানাটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
 
এ ছাড়া কারখানাটিতে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে বিভিন্ন ধরনের তার গলানো হতো, যা থেকে পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান নির্গত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
অভিযানকালে কারখানা কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
 
পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়।
 
অভিযানে পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন, স্থানীয় পুলিশ সদস্য এবং পল্লী বিদ্যুতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে অবৈধ এবং পরিবেশগত ছাড়পত্রহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পরিবেশ ছাড়পত্রহীন কারখানাকে জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পরিবেশ ছাড়পত্রহীন কারখানাকে জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনার অভিযোগে ‘অপটিমা ট্রাক ইঞ্জিনিয়ারিং’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কারপাশা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।
 
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কারখানাটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
 
এ ছাড়া কারখানাটিতে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে বিভিন্ন ধরনের তার গলানো হতো, যা থেকে পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান নির্গত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
অভিযানকালে কারখানা কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
 
পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়।
 
অভিযানে পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন, স্থানীয় পুলিশ সদস্য এবং পল্লী বিদ্যুতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে অবৈধ এবং পরিবেশগত ছাড়পত্রহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত