মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হইতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করার লক্ষ্যে নূরতাজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মো. সেলিম শেখের উদ্যোগে পরিচালিত ‘ক্লিন টঙ্গীবাড়ি গ্রিন টঙ্গীবাড়ি কর্মসূচির অংশ হিসেবে এসব চারাগাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী জহিরুল ইসলাম সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে বিতরণ করা চারাগাছগুলো যথাযথভাবে রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে বিদ্যালয় এবং নিজ নিজ বাড়ির পরিবেশকে সবুজ করে তোলার আহ্বান জানানো হয়।
নূরতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সেলিম শেখ বলেন ক্লিন টঙ্গীবাড়ি, গ্রিন টঙ্গীবাড়ি’ কর্মসূচির আওতায় টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য টঙ্গীবাড়ি গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে পারলে ভবিষ্যতে একটি সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
মতামত