মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের চর বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিকটি স্থাপনের প্রায় পাঁচ বছর পর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২১ সালে নির্মাণের পর দীর্ঘদিন চিকিৎসাসেবা বন্ধ থাকায় আশপাশের প্রায় পাঁচ হাজার মানুষ প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে ক্লিনিকটি পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মালেক। তিনি জানান, প্রয়োজনীয় জনবল না থাকায় এতদিন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আপাতত সপ্তাহে দুই দিন ক্লিনিকটি পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্লিনিক চালুর খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। নিয়মিত কার্যক্রম চালু হলে চর বেহেরপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চিকিৎসাসেবা পেতে দূরে যেতে হবে না।
ক্লিনিকটি চালুর উদ্যোগে সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলো, দিঘিরপার ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা ও লিখন খানের ভূমিকা রয়েছে বলে জানা গেছে।
মতামত