মুন্সীগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার পানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদর্শ রক্তদান সংস্থা, মুন্সীগঞ্জ ও আদর্শ মানবসেবা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং আয়াত মেডিকেল সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে ডা. নাজমুল হাসান রন্টি, সহকারী অধ্যাপক, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি ও প্রসূতি, শিশু, অ্যালার্জি ও চর্মরোগ, ব্যথা ও বাত এবং ব্রেইন ও নিউরোলজি বিভাগের চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী রোগীরা এ সেবা গ্রহণ করেন।
চিকিৎসাসেবা গ্রহণের পর রোগীদের মধ্যে আদর্শ মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, অর্থের অভাবে অনেক অসহায় মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের কথা বিবেচনা করেই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
কর্মসূচিতে চিকিৎসক, স্বেচ্ছাসেবক, সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় দিনব্যাপী এ মানবিক কর্মসূচি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

মতামত