একাধিকবার সংবাদ প্রকাশ, প্রতিমন্ত্রীর দ্রুত উদ্ধার অভিযানের আশ্বাসও থামাতে পারেনি দখল। দখলমুক্ত করার আশ্বাসের কয়েক মাস না যেতেই আবারও নতুন করে প্রকাশ্যে দখল হচ্ছে মুন্সীগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী ‘নয়নের খাল’। একাধিকবার সংবাদ প্রকাশ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সরেজমিন পরিদর্শন ও দ্রুত উদ্ধার অভিযানের আশ্বাসের পরও খালের জায়গা দখল করে ভরাটের প্রস্তুতি চলছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
মিরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত নয়নের খালের মিরাপাড়া বৌ-বাজার এলাকার উত্তর পাশে মৃত সালাউদ্দিন হাজির বাড়ির পেছনে এ দখলের ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, সালাউদ্দিন হাজির ছেলেরা খালের প্রায় ৯০ শতাংশ জায়গা বাঁধ দিয়ে দখলে নিয়ে ভরাটের প্রস্তুতি নিচ্ছেন। দিনের আলোয় প্রকাশ্যে এ দখল চললেও দখলদারদের ভয়ে স্থানীয়দের অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরাপাড়া বৌ-বাজার সংলগ্ন গোলাপবাগ অভিমুখে নয়নের খালের অংশে মৃত সালাউদ্দিন হাজির বাড়ির পেছনে বাঁধ দেওয়া হয়েছে। খালের বড় একটি অংশ ঘিরে ফেলে ভরাটের প্রস্তুতি চলছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় মামুন বলেন, ‘নয়নের খাল দখলমুক্ত আর হলো না। নতুন করে আবারও দখল হচ্ছে। প্রতিমন্ত্রী এসে আশ্বাস দিয়েছেন, প্রশাসনও কয়েক দিন এ নিয়ে কাজ করেছে। কিন্তু এখন দেখছি আবার খাল দখল শুরু হয়েছে।’
জামাল মিয়া নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, খাল দখলের কারণে এমনিতেই আশপাশের এলাকায় পানি জমে থাকে এবং ময়লা-আবর্জনা আটকে থাকে। মিরকাদিম ও পঞ্চসার এলাকায় ডেঙ্গুর প্রকোপও রয়েছে। খালগুলো এভাবে দখল হতে থাকলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব আরও বাড়বে।
একজন প্রবীণ স্থানীয় বাসিন্দা বলেন, ‘খাল যে-ই দখল করুক, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে একজনকে দেখে অন্যরাও খাল দখলে উৎসাহিত হবে।’
এ বিষয়ে খাল দখলের চেষ্টাকারী অভিযুক্ত ব্যক্তিদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও ফোন রিসিভ করেনি।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মাহামুদুর রহমান খোন্দকার এর মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে দখল ও দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে রয়েছে নয়নের খাল। একসময় মিরকাদিম ও পঞ্চসার এলাকার পানি নিষ্কাশন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালটির বিভিন্ন অংশ ইতোমধ্যে দখল ও ভরাট হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই আশপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
নয়নের খালের দখল ও দূষণ নিয়ে এর আগে বাংলাদেশ প্রতিদিনে ‘দখল, দূষণে অস্তিত্ব বিলীনের পথে নয়নের খাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া ও অনলাইনেও খালটির দখল-দূষণ নিয়ে একাধিক প্রতি বেদন প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসন ও সরকারের নজরে আসে।
এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সরেজমিনে নয়নের খালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং খালের বেহাল অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় খালটি দ্রুত দখলমুক্ত করতে উদ্ধার অভিযান পরিচালনার আশ্বাস দেওয়া হয়।
তবে প্রতিমন্ত্রীর এমন আশ্বাস এবং প্রশাসনের উদ্যোগের পরও নতুন করে খালের জায়গা দখলের অভিযোগ উঠায় প্রশ্ন দেখা দিয়েছে—কারা থামাবে নয়নের খাল দখল? স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ, খালের সীমানা নির্ধারণ এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে উদ্ধার করা অংশ যাতে ভবিষ্যতে আবার দখল না হয়, সে জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত