অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রম
উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে মুন্সীগঞ্জের
১৬২ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন ২ কোটি ৫৮ লাখ টাকার অবসর ও কল্যাণ সুবিধা
পেতে যাচ্ছেন। ইলেকট্রনিক তহবিল স্থানান্তর এবং সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতির মাধ্যমে এই টাকা দেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে এ উপলক্ষে মুন্সীগঞ্জসহ দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
মুন্সীগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, জেলার অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলায় প্রাথমিক পর্যায়ে মোট ১৬২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এ অর্থ বিতরণ কর্মসূচির আওতায় সুবিধা পাচ্ছেন। তাদের মধ্যে অবসর ও কল্যাণ সুবিধা বাবদ মোট ২ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার ৯৬০ টাকা বিতরণ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, ইলেকট্রনিক তহবিল স্থানান্তর এবং সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতির মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে অর্থ প্রদান করায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে। একই সঙ্গে অর্থ গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সরকারের এ উদ্যোগকে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর ফলে তারা দীর্ঘদিনের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

মতামত