আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জনতার ঢল

  • পদ্মা সেতু হয়ে বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বৃক্ষরোপণ শেষে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন
  • আজ সন্ধ্যা সড়ক পথেই ফিরবেন তিনি
  • প্রধানমন্ত্রী হওয়ার পরে বরিশালের প্রথম সফর
 
বরিশাল সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। টোলপ্লাজা, এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য অবস্থান নেন।
 
আজ (১৩ জুলাই) সোমবার সকাল থেকে মাওয়া প্রান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ সফরে বিভিন্ন উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
 
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের মধ্যেও সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
 
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন,
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি দেশের সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার যে বার্তা তিনি দিচ্ছেন, তা আগামী প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
 
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সরাসরি সম্পৃক্ততা সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা-প্রাপ্তির মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। আমরা বিশ্বাস করি, এ সফরের মাধ্যমে বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তাঁর প্রতি মানুষের ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জনতার ঢল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জনতার ঢল

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত