আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

প্রয়াত খালেদা জিয়ার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় শিক্ষক ও শিক্ষার্থীরা

আজও ভরাট হয়নি পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ 

২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা গ্রামে আশ্রায়ন প্রকল্প উদ্বোধন করেন। এই উদ্বোধন অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রীকে বহনকরা হেলিকপ্টার পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অবতরণ করে। তার অদূরে উদ্বোধন শেষে বিকেলে তিনি ওই মাঠে দলীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন । ওই বক্তব্যের সময় তিনি বিদ্যালয়ের মাঠটি সড়কের সমান উঁচু করে ভরাট করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ওই আশ্বাসের দুই যুগ পেরিয়ে গেলেও স্থানীয় বিএনপির জনপ্রতিনিধিরা আজও মাঠে মাটি ভরাট কাজ শুরু করেনি। উপরোক্ত কথা গুলো বললেন পুরা বাজারের ব্যবসায়ী আসলাম সরদার।

খোঁজ নিয়ে জানা গেছে, বছরের প্রায় বেশ অর্ধেক সময় পানির নিচে ডুবে থাকে বিদ্যালয়ের খেলার মাঠ। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে মাঠটি হয়ে পড়ে ব্যবহার অনুপযোগী। ফলে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় কিশোর-তরুণেরা। জানা গেছে, দীর্ঘদিন ধরে মাঠটি উঁচু করে সারা বছর খেলাধুলার উপযোগী করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দেখা গেছে, বিদ্যালয়ের খেলার মাঠের বিভিন্ন অংশ পানিতে ডুবে রয়েছে। মাঠের চারপাশে পানি জমে থাকায় সেখানে খেলাধুলার কোনো পরিবেশ নেই। স্থানীয়রা বললেন, বর্ষা মৌসুমে প্রতিবছরই একই পরিস্থিতির সৃষ্টি হয়।

যশলং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ঢালী মোহাম্মদ ওয়াহিদ বলেন, বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘদিন যাবৎ পানিতে ডুবে আছে। বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়দের খেলাধুলার জন্য মাঠটি ভরাট করা খুবই জরুরি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে মাঠটি ভরাটের কথা বলা হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তাঁদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতির বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যেন মাঠটি ভরাট করে শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য উন্মুক্ত ও ব্যবহারযোগ্য করে দেয়।

পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও ভালো। বিভিন্ন খেলায় তারা অংশ নেয় এবং উপজেলা পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। কিন্তু মাঠটি পানিতে ডুবে থাকায় শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার অনুশীলন করানো সম্ভব হয় না।’

এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া বলেন, “আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব। মাঠের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রয়াত খালেদা জিয়ার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় শিক্ষক ও শিক্ষার্থীরা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রয়াত খালেদা জিয়ার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় শিক্ষক ও শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত