বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জ সদরের চিতলিয়া বাজার এলাকায় আয়োজিত দোয়া মাহফিলের মোনাজাতে অঝোর ধারায় কাদঁলেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। প্রায় সহস্রাধিক নারী পুরুষের উপস্থিতিতে দোয়া মাহফিলের প্রধান অতিথি ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন নিজেই মোনাজাত করেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া মাহফিল ও কম্বল বিতরণে অনুষ্ঠানে প্রয়াত খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন।
আধারা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহম্মেদ ও
রফিকুল ইসলাম মাসুম, সাবেক ভিপি মো. বাবুল, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, যুবদল নেতা ফারুক মিজি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আল আরাফ, সদর উপজেলা ছাত্রদল সদস্য সচিব আব্দুল্লাহ আদর, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক
শাকিল আহাম্মেদ।
শীতবস্ত্র বিতরন
দোয়া মাহফিল শেষে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সহধর্মিণী নূর-ই-জান্নাত রুশনী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় মহিলা দল নেত্রী অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, সাবেক পৌর কাউন্সিলর সিমা বেগমসহ নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
মতামত