বিশ্বকাপ ফুটবল মানেই বাঙালির এক পাক্ষিক উৎসব, বাঁধভাঙা উন্মাদনা। এই উন্মাদনা শহর ছাড়িয়ে এখন গ্রামীণ জনপদেও ছড়িয়ে পড়েছে পুরোদমে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন
গ্রামে চায়ের দোকানগুলোতে এখন গভীর রাতেও তিল ধারণের ঠাঁই নেই। প্রিয় দলের খেলা দেখতে ঘুমকে ছুটি দিয়ে রাত জাগছেন ফুটবলপ্রেমীরা।
সরেজমিনে দেখা যায়, গজারিয়া উপজেলার ভবেরচর, বাউশিয়া ও নয়াকান্দি গ্রামসহ বিভিন্ন গ্রামের
চায়ের দোকানে গভীর রাতেও উপচে পড়া ভিড়। টেলিভিশন স্ক্রিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন বিভিন্ন বয়সের মানুষ। তরুণ থেকে শুরু করে প্রবীণ সবার চোখেই খেলা দেখার টানটান উত্তেজনা। দোকানের এক কোণে ঝুলছে চিপস ও বিস্কুটের প্যাকেট, আর টিমটিমে আলোর নিচে চলছে ফুটবল নিয়ে চুলচেরা বিশ্লেষণ।
নয়াকান্দি গ্রামের স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘরে টেলিভিশন থাকলেও চায়ের দোকানে বন্ধুদের সাথে একসঙ্গে বসে খেলা দেখার মজাই আলাদা। প্রতিটি গোল, ফাউল কিংবা আক্রমণ নিয়ে চলে তুমুল শোরগোল ও বিতর্ক। চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রিয় দলের জয়ের জন্য রাত জেগে অপেক্ষা করা যেন গ্রামীণ সংস্কৃতির এক নতুন অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে।
দোকানদার মামুন দেওয়ান জানান, বিশ্বকাপের কারণে অন্য সময়ের চেয়ে বেচাবিক্রিও বেশ ভালো। খেলা শেষ না হওয়া পর্যন্ত দোকান বন্ধ করার কোনো সুযোগ থাকে না। ফুটবল প্রেমীদের এই রাত জাগা ও উল্লাস প্রমাণ করে, ফুটবল এখনো বাঙালির হৃদয়ে কতটা গভীর আবেগের জায়গা জুড়ে আছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

মতামত