সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সোমবার থেকে মুন্সীগঞ্জসহ দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। আর এ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তী সময়ে জুলাই থেকে কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার থেকে মুন্সীগঞ্জেসহ দেশব্যাপী একযোগে বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, এ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জে ৬৯ জন সুপারভাইজার ও ৬৭৫ জন তথ্য সংগ্রহকারী নির্বাচন করা হয়েছে। তাদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। এরই মধ্যে পাইলট পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
জেলা প্রশাসক আরও জানান, জেলা পর্যায়ে নির্বাচিত কর্মীদের মধ্যে মুন্সীগঞ্জ পৌরসভায় ১৯ জন সুপারভাইজার ও ৩৩ জন তথ্য সংগ্রহকারী রয়েছেন। এ ছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৩ জন সুপারভাইজার ও ১২৬ জন তথ্য সংগ্রহকারী, গজারিয়ায় ৭ জন সুপারভাইজার ও ৬৭ জন তথ্য সংগ্রহকারী, টঙ্গীবাড়ীতে ৯ জন সুপারভাইজার ও ৮৮ জন তথ্য সংগ্রহকারী, লৌহজংয়ে ১৪ জন সুপারভাইজার ও ১১৭ জন তথ্য সংগ্রহকারী এবং সিরাজদিখানে ১২ জন সুপারভাইজার ও ১২৬ জন তথ্য সংগ্রহকারী নির্বাচন করা হয়েছে। শ্রীনগর উপজেলায় ১১ জন সুপারভাইজার ও ১১৮ জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন।
নির্বাচিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তঁাদের মধ্যে ১১ জন সুপারভাইজার ও ৯৯ জন তথ্য সংগ্রহকারীকে মোট ১১০টি ট্যাব সরবরাহ করা হয়েছে। এসব ট্যাব ব্যবহার করে পাইলট পর্যায়ে বা সীমিত পরিসরে তথ্য সংগ্রহ শুরু করেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের তথ্য অনুযায়ী, জেলায় মোট খানা বা পরিবারের সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৬৩১টি। এর মধ্যে সদর উপজেলায় ১ লাখ ৭ হাজার ৬৫৩টি,
সিরাজদীখানে ৭৮ হাজার ৪৯টি, শ্রীনগরে ৭২ হাজার ৯৬২টি, টঙ্গীবাড়িতে ৫২ হাজার ৯০২ টি, লৌহজংয়ে ৪৩ হাজার ৫২৮টি এবং গজারিয়ায় ৪৪ হাজার ৫৩৭টি পরিবার রয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

মতামত