বরিশাল সফরে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রধানমন্ত্রীকে সিরাজদীখান বিএনপির শুভেচ্ছা
বরিশাল সফরে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল সোমবার (১৩ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হলে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা থেকে কুচিয়ামোড়া পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন।
সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কের পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান করেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
প্রধানমন্ত্রীর গাড়িবহর এক্সপ্রেসওয়ে অতিক্রম করার সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। সফরকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বলে দলীয় নেতাকর্মীরা দাবি করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই নেতাকর্মীরা নির্ধারিত বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। সফর উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
বরিশাল সফরে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রধানমন্ত্রীকে সিরাজদীখান বিএনপির শুভেচ্ছা
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬