টঙ্গীবাড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের মাসিক সভা
বস্তুনিষ্ঠতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনে সিদ্ধান্ত গৃহীত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টঙ্গীবাড়ি প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কার মাঝির সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন সমসাময়িক বিষয়, সংবাদ সংগ্রহে পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহসভাপতি সুমন চোকদার, মো. মাসুম, সহসম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক কাদির খান, দপ্তর সম্পাদক হোসেন হাওলাদার, সদস্য মো. জসিম শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
মতামত