আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বাংলাবাজারে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক ২২ দিন নিষেধাজ্ঞা অমান্য করলেই শাস্তি

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। তিনি বলেছেন, সাময়িক নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে আরও বেশি ইলিশ আহরণ করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন জেলেরা। অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তির বিধান রয়েছে।

সোমবার বেলা ১২টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সরকার জেলেদের কথা বিবেচনা করে প্রধান প্রজনন মৌসুমে ২৫ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। জেলেরা ইতোমধ্যে এ বরাদ্দ পেয়েছেন। তবে বরাদ্দের পরিমাণ যথেষ্ট নয় বলে জেলেরা জানিয়েছেন। তাঁদের এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে এবং যৌক্তিক দাবি পুনর্বিবেচনার জন্য আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। একটি মাছ ধরতে গিয়ে কারাবরণ করার চেয়ে ইলিশকে বড় হওয়ার সুযোগ দিলে ভবিষ্যতে বেশি মাছ আহরণ করা সম্ভব হবে। ইলিশের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে জেলেদের পাশাপাশি মাছ ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।

সভায় জানানো হয়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মুন্সীগঞ্জসহ দেশের ২০টি জেলায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

সচেতনতামূলক সভায় নৌপুলিশের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন , জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও মৎস্যজীবী নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলাবাজারে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক ২২ দিন নিষেধাজ্ঞা অমান্য করলেই শাস্তি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাংলাবাজারে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক ২২ দিন নিষেধাজ্ঞা অমান্য করলেই শাস্তি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। তিনি বলেছেন, সাময়িক নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে আরও বেশি ইলিশ আহরণ করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন জেলেরা। অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তির বিধান রয়েছে।

সোমবার বেলা ১২টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সরকার জেলেদের কথা বিবেচনা করে প্রধান প্রজনন মৌসুমে ২৫ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। জেলেরা ইতোমধ্যে এ বরাদ্দ পেয়েছেন। তবে বরাদ্দের পরিমাণ যথেষ্ট নয় বলে জেলেরা জানিয়েছেন। তাঁদের এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে এবং যৌক্তিক দাবি পুনর্বিবেচনার জন্য আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। একটি মাছ ধরতে গিয়ে কারাবরণ করার চেয়ে ইলিশকে বড় হওয়ার সুযোগ দিলে ভবিষ্যতে বেশি মাছ আহরণ করা সম্ভব হবে। ইলিশের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে জেলেদের পাশাপাশি মাছ ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।

সভায় জানানো হয়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মুন্সীগঞ্জসহ দেশের ২০টি জেলায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

সচেতনতামূলক সভায় নৌপুলিশের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন , জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও মৎস্যজীবী নেতারা উপস্থিত ছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত