আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি আরিফুল ইসলাম খান

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আরিফুল ইসলাম খান (রাসেল)।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারি করা এক আদেশে জানানো হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী গঠিত এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন পেয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে আরিফুল ইসলাম খান, সাধারণ শিক্ষক সদস্য (প্রতিনিধি) হিসেবে মো. আব্দুল করিম দুলাল এবং অভিভাবক সদস্য হিসেবে মোহাম্মদ এনামুল হক মনোনীত হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিদ্যালয় শাখা/মুন্সীগঞ্জ/১১১২৩৪/২৬০২৭২৯ নং নথি অনুযায়ী গত ২ জুন ২০২৬ তারিখে অনুমোদনপত্র জারি করা হয়।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৪ মে ২০২৬ তারিখে অনলাইন আবেদনের মাধ্যমে এডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং বোর্ডের চেয়ারম্যান ২৩ মে ২০২৬ তারিখে কমিটির অনুমোদন প্রদান করেন।
এ বিষয়ে জারি করা আদেশের অনুলিপি টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুন্সীগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা, এডহক কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সভাপতি আরিফুল ইসলাম খানের নেতৃত্বে নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি আরিফুল ইসলাম খান
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি আরিফুল ইসলাম খান

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আরিফুল ইসলাম খান (রাসেল)।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারি করা এক আদেশে জানানো হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী গঠিত এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন পেয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে আরিফুল ইসলাম খান, সাধারণ শিক্ষক সদস্য (প্রতিনিধি) হিসেবে মো. আব্দুল করিম দুলাল এবং অভিভাবক সদস্য হিসেবে মোহাম্মদ এনামুল হক মনোনীত হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিদ্যালয় শাখা/মুন্সীগঞ্জ/১১১২৩৪/২৬০২৭২৯ নং নথি অনুযায়ী গত ২ জুন ২০২৬ তারিখে অনুমোদনপত্র জারি করা হয়।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৪ মে ২০২৬ তারিখে অনলাইন আবেদনের মাধ্যমে এডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং বোর্ডের চেয়ারম্যান ২৩ মে ২০২৬ তারিখে কমিটির অনুমোদন প্রদান করেন।
এ বিষয়ে জারি করা আদেশের অনুলিপি টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুন্সীগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা, এডহক কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সভাপতি আরিফুল ইসলাম খানের নেতৃত্বে নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত