বিদায় নেওয়া বছর ২০২৫ সালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একের পর এক আলোচিত ও মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডের বদলি থেকে শুরু করে খুন, সড়ক দুর্ঘটনা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সব মিলিয়ে পুরো বছর জুড়েই আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটিয়েছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানুষের মনে গভীর উদ্বেগ তৈরি করলেও বছরের শেষ ভাগে কিছু ইতিবাচক উদ্যোগে খানিকটা স্বস্তি ফিরে আসে।
বিদায়ী বছরে গজারিয়ায় আলোচিত উল্লেখযোগ্য ঘটনাগুলো সংক্ষেপে তুলে ধরা হলো.
দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডের বদলি.
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বদলি হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ। অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলনকারীদের কাছ থেকে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মে জড়িত ছিলেন তিনি। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
একের পর এক খুন, জনমনে আতঙ্ক.
বছরজুড়ে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জুলাই মাসে বড় কালীপুরা এলাকায় মেঘনা নদীতে ইঞ্জিনচালিত একটি ট্রলার থেকে কুখ্যাত সন্ত্রাসী শ্যুটার মান্নানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় প্রতিপক্ষের গুলিতে হৃদয় বাঘসহ ছয়জন আহত হন। পরে হৃদয় বাঘ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নভেম্বরে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে ডেকে নিয়ে জহিরুল ইসলাম জয় (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।
সবশেষ ২০ ডিসেম্বর গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে ঝগড়া থামাতে গিয়ে মাদকাসক্ত রিয়াদের দায়ের কোপে জান্নাত হোসেন (৩৫) নিহত হন। নিহতের পরিবারের দাবি, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বছর জুড়ে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বহু মানুষ। বিভিন্ন গণমাধ্যম সুত্রে জানা যায়,ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাউশিয়া, আনারপুরা, ভবেরচর, বালুয়াকান্দি এলাকায় সংঘটিত দুর্ঘটনায় ট্রাকচালক, মোটরসাইকেল আরোহী, পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন নিহত হন। সর্বশেষ ২৫ ডিসেম্বর বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত হন। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং ও পুলিশের দুর্বল নজরদারির কারণেই দুর্ঘটনা বাড়ছে।
আধিপত্য বিস্তার ও রাজনৈতিক সহিংসতা.
বছরজুড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৫ এপ্রিল হোসেন্দী ইউনিয়নের মার্ডারের চর গ্রামে হুমায়ূন গ্রুপ ও মাহফুজ প্রধান গ্রুপের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হন। ২৬ এপ্রিল হোগলাকান্দি গ্রামে আমিরুল মেম্বারের লোকজনের সঙ্গে লালু-সৈকত গ্রুপের সংঘর্ষে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ১৭ আগস্ট প্রতিশোধ মূলক হামলায় আটটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান, বালু উত্তোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং অক্টোবর মাসে গুয়াগাছিয়ায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ব্যাপক আলোচিত হয়।
চুরি ও ডাকাতিতে আতঙ্ক.
উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেপ্টেম্বরে ইমামপুর ইউনিয়নের যষ্টিতলা গ্রামে ডাকাতরা এক বৃদ্ধ দম্পতিকে বেঁধে প্রায় ৭ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে। নভেম্বরে বালুয়াকান্দি ও ভবেরচরে কয়েকটি বড় ডাকাতির ঘটনায় কোটি টাকার কাছাকাছি মালামাল খোয়া যায়। সবশেষ ৭ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় পুলিশের পোশাক পরা একটি চক্র যাত্রীবাহী বাস থেকে দুই ভাইকে তুলে নিয়ে ১৪৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে।
প্রবীণ সাংবাদিকের নিখোঁজ ও লাশ উদ্ধার
২১ আগস্ট রাজধানী থেকে কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ হন প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। পরে মেঘনা নদীর গজারিয়ার মোহনা থেকে তার লাশ উদ্ধার হলে সাংবাদিক মহলে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।
মর্টার শেল বিস্ফোরণ.
২৮ এপ্রিল আড়ালিয়া গ্রামে কৃষিজমিতে পাওয়া মর্টার শেল বিস্ফোরণে অর্ধশতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
স্বস্তির বার্তা: পুলিশ ক্যাম্প স্থাপন.
২২ আগস্ট গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্প স্থাপন করা হলে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি কমে আসে। অনেক ঘরছাড়া পরিবার পুনরায় বাড়ি ফিরতে শুরু করে। তবে ক্যাম্পের স্থান নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, নতুন বছরে তারা আশা করছেন আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে কাজ করবে, অপরাধীদের দ্রুত বিচার হবে এবং গজারিয়ায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে। দীর্ঘদিনের অপরাধ ও সহিংসতার কারণে সাধারণ মানুষ নানা অসুবিধার মুখোমুখি হয়েছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র টহল জোরদার করা হয়েছে, নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং পুলিশি উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। নতুন বছরে গজারিয়ায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

মতামত