আপডেট : সোমবার, ৩০ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বিদ্যালয়ের সমাবেশে দেশপ্রেম শৃংঙ্খলা নেতৃত্ব শিক্ষার পাঠ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদানের পাশাপাশি প্রতিদিন সকালে অনুষ্ঠিত হচ্ছে এক ব্যতিক্রমধর্মী ও নান্দনিক সমাবেশ। শুধু জাতীয় সংগীত আর কোরআন তেলাওয়াত নয়,এই সমাবেশে শিক্ষার্থীরা শিখছে ধর্মীয় সহনশীলতা, পরিচ্ছন্নতা, নেতৃত্বের গুণাবলি, নিয়মশৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ। গতকাল রবিবার সকাল ৯ টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে এমন একটি চিত্র, যা শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সামাজিক সচেতনতাতেও উদাহরণ হতে পারে।
প্রতিদিন সকালে সমাবেশ শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন এবং পতাকাকে সালাম প্রদর্শন। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও হিন্দু ধর্মীয় গ্রন্থ গীতা থেকে পাঠ করা হয়। ধর্মীয় এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির শিক্ষা লাভ করছে।
সমবেতভাবে শপথ বাক্য পাঠ শেষে সহকারী শিক্ষক শুভরাজ দাস হারমোনিয়ামে সুর তোলেন, আর সেই সুরে কণ্ঠ মেলায় সকল শিক্ষার্থী। গেয়ে ওঠে জাতীয় সংগীত—মুগ্ধকর সেই পরিবেশে তৈরি হয় দেশপ্রেমে উদ্দীপ্ত এক আবহ।
প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান তালুকদার সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,নিয়মিত হাত-মুখ ধোয়া, নখ কাটা, পরিচ্ছন্ন থাকা, সাঁতার শেখা ও পাঠে মনোযোগ দেওয়া—এই অভ্যাসগুলো একজন আদর্শ মানুষ হয়ে ওঠার প্রথম ধাপ। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বানও জানান। বক্তব্য শেষে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে নিজ নিজ শ্রেণিকক্ষে প্রবেশ করে। একই সঙ্গে শ্রেণিশিক্ষকগণ উপস্থিত হয়ে পাঠদান শুরু করেন।
এই বিদ্যালয়ের সবচেয়ে প্রশংসনীয় দিক হলো,প্রতিদিনের সমাবেশ শিক্ষার্থীরাই পরিচালনা করে থাকে। এই প্রক্রিয়ায় তাদের মধ্যে নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস এবং সাংগঠনিক দক্ষতা গড়ে উঠছে। আজকের সমাবেশ পরিচালনা করেছে পঞ্চম শ্রেণির দোয়েল শাখার পাঁচজন শিক্ষার্থী, যারা নিখুঁতভাবে পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করে সকলের প্রশংসা কুড়িয়েছে।
সমাবেশে বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাঁরা হলেন দীপালী রানী দাস, মিনারা আক্তার, শাহিনা আক্তার, কামরুল ইসলাম, শাবানা মঞ্জু, শিউলি আক্তার, লিপিকা শবনম, আব্দুল্লাহ আল নোমান, লিপি খাতুন, সাবরিন জাহান, এস এম ওয়াসিম, জয়ন্তী দাস, শাহিদা আক্তার, মুর্শিদা আক্তার, শুভরাজ দাস ও নাদিয়া আক্তার।
এই ধারাবাহিক, মননশীল ও মূল্যবোধনির্ভর সমাবেশ শিক্ষা ব্যবস্থায় একটি অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মতে, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার বীজ বপন করছে। ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ যেন হয়ে উঠেছে আদর্শ শিক্ষার এক উজ্জ্বল আঁতুড়ঘর, যেখানে প্রতিটি সকাল শুরু হয় শৃঙ্খলা, মূল্যবোধ ও দেশপ্রেমের সুরে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিদ্যালয়ের সমাবেশে দেশপ্রেম শৃংঙ্খলা নেতৃত্ব শিক্ষার পাঠ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিদ্যালয়ের সমাবেশে দেশপ্রেম শৃংঙ্খলা নেতৃত্ব শিক্ষার পাঠ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত