মুন্সীগঞ্জের মিরকাদিমে ক্রীড়া ও সামাজিক সংগঠন গ্রিন ওয়েলফেয়ার সেন্টার ক্লাবকে বিশ্বকাপ ফুটবলের সকল খেলা উপভোগের জন্য একটি প্রজেক্টর উপহার দিয়েছেন মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান স্যার।
রবিবার বিকেলে ক্লাবটি পরিদর্শন শেষে তিনি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে প্রজেক্টরটি তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান স্যার ক্লাবের বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন এবং যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ক্লাবের নেতৃবৃন্দ এ উপহারের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রজেক্টরটি ক্লাবের সদস্যদের একসঙ্গে বিশ্বকাপের খেলা উপভোগের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত