আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে গজারিয়ায় উৎসবের আমেজ, জমে উঠেছে পতাকার বাজার

বিশ্বকাপ ফুটবল ২০২৬ কে ঘিরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফুটবল প্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে বিভিন্ন দেশের পতাকা কিনছেন সমর্থকেরা। এতে খেলা শুরুর আগেই জমজমাট হয়ে উঠেছে উপজেলার পতাকার বাজার।
 
​জানা গেছে, আগামী ১২ জুন পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের। খেলা শুরুর আগেই উপজেলার বিভিন্ন হাট-বাজারে দেদারসে বিক্রি করা হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, পর্তুগালসহ বিভিন্ন দেশের পতাকা। আকার ও মানভেদে এসব পতাকার দামও রাখা হচ্ছে ভিন্ন ভিন্ন। ছোট হাত পতাকা থেকে শুরু করে বড় আকারের কাপড়ের পতাকা ও নান্দনিক ব্যানারও পাওয়া যাচ্ছে বাজারে।
 
​গতকাল বুধবার সকালে সরেজমিনে উপজেলার ভবেরচর বাজার এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন দোকানে সারি সারি ঝুলছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা। সেখানে ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। একই সময় রাজধানী ঢাকা থেকে আসা রতন মিয়া নামের এক হকারকে লম্বা বাঁশে হরেক রকমের পতাকা ঝুলিয়ে বিক্রি করতে দেখা যায়।
 
​কথা হলে রতন মিয়া মুন্সীগঞ্জের সময় কে জানান, পেশায় তিনি মূলত একজন মাছ ব্যবসায়ী। তবে গত ১০ বছর ধরে বিশ্বকাপ ফুটবল এলেই তিনি পতাকা বিক্রি করেন। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি পতাকা বিক্রি হচ্ছে তার। এর মধ্যে বরাবরের মতোই আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, বিক্রিও তত বাড়ছে বলে জানান তিনি।
 
​স্থানীয় ফুটবল প্রেমীরা বলেন, বিশ্বকাপ ফুটবল চার বছর পর পর মানুষের জীবনে এক ভিন্নরকম আনন্দ নিয়ে আসে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে বাড়ি-ঘর, দোকানপাট ও যানবাহনে পতাকা ওড়ানো এখন এক ধরনের রেওয়াজ ও উৎসবে পরিণত হয়েছে। হাতের কাছেই রতন মিয়ার মতো ফেরিওয়ালাদের পাওয়া যাওয়ায় পতাকা কেনাও বেশ সহজ হয়েছে।
 
​এদিকে বিশ্বকাপকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লার চায়ের দোকান গুলোতে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রিয় দলের সম্ভাবনা, তারকা খেলোয়াড়দের পারফরম্যান্স এবং জয়-পরাজয়ের সমীকরণ নিয়ে চলছে প্রাণবন্ত আলোচনা ও তুমুল তর্ক-বিতর্ক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের কাপে চুমুক দিতে দিতে ফুটবল প্রেমীরা মেতে উঠছেন বিশ্বকাপের নানা বিশ্লেষণে। সব মিলিয়ে খেলা শুরুর আগেই পুরো উপজেলায় তৈরি হয়েছে এক দারুণ উৎসবমুখর পরিবেশ, যা ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিশ্বকাপ ফুটবল ঘিরে গজারিয়ায় উৎসবের আমেজ, জমে উঠেছে পতাকার বাজার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিশ্বকাপ ফুটবল ঘিরে গজারিয়ায় উৎসবের আমেজ, জমে উঠেছে পতাকার বাজার

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image
বিশ্বকাপ ফুটবল ২০২৬ কে ঘিরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফুটবল প্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে বিভিন্ন দেশের পতাকা কিনছেন সমর্থকেরা। এতে খেলা শুরুর আগেই জমজমাট হয়ে উঠেছে উপজেলার পতাকার বাজার।
 
​জানা গেছে, আগামী ১২ জুন পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের। খেলা শুরুর আগেই উপজেলার বিভিন্ন হাট-বাজারে দেদারসে বিক্রি করা হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, পর্তুগালসহ বিভিন্ন দেশের পতাকা। আকার ও মানভেদে এসব পতাকার দামও রাখা হচ্ছে ভিন্ন ভিন্ন। ছোট হাত পতাকা থেকে শুরু করে বড় আকারের কাপড়ের পতাকা ও নান্দনিক ব্যানারও পাওয়া যাচ্ছে বাজারে।
 
​গতকাল বুধবার সকালে সরেজমিনে উপজেলার ভবেরচর বাজার এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন দোকানে সারি সারি ঝুলছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা। সেখানে ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। একই সময় রাজধানী ঢাকা থেকে আসা রতন মিয়া নামের এক হকারকে লম্বা বাঁশে হরেক রকমের পতাকা ঝুলিয়ে বিক্রি করতে দেখা যায়।
 
​কথা হলে রতন মিয়া মুন্সীগঞ্জের সময় কে জানান, পেশায় তিনি মূলত একজন মাছ ব্যবসায়ী। তবে গত ১০ বছর ধরে বিশ্বকাপ ফুটবল এলেই তিনি পতাকা বিক্রি করেন। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি পতাকা বিক্রি হচ্ছে তার। এর মধ্যে বরাবরের মতোই আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, বিক্রিও তত বাড়ছে বলে জানান তিনি।
 
​স্থানীয় ফুটবল প্রেমীরা বলেন, বিশ্বকাপ ফুটবল চার বছর পর পর মানুষের জীবনে এক ভিন্নরকম আনন্দ নিয়ে আসে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে বাড়ি-ঘর, দোকানপাট ও যানবাহনে পতাকা ওড়ানো এখন এক ধরনের রেওয়াজ ও উৎসবে পরিণত হয়েছে। হাতের কাছেই রতন মিয়ার মতো ফেরিওয়ালাদের পাওয়া যাওয়ায় পতাকা কেনাও বেশ সহজ হয়েছে।
 
​এদিকে বিশ্বকাপকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লার চায়ের দোকান গুলোতে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রিয় দলের সম্ভাবনা, তারকা খেলোয়াড়দের পারফরম্যান্স এবং জয়-পরাজয়ের সমীকরণ নিয়ে চলছে প্রাণবন্ত আলোচনা ও তুমুল তর্ক-বিতর্ক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের কাপে চুমুক দিতে দিতে ফুটবল প্রেমীরা মেতে উঠছেন বিশ্বকাপের নানা বিশ্লেষণে। সব মিলিয়ে খেলা শুরুর আগেই পুরো উপজেলায় তৈরি হয়েছে এক দারুণ উৎসবমুখর পরিবেশ, যা ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত