“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”-¯েøাগানকে সামনে রেখে গতকাল বুধবার মুন্সীগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, বৃক্ষ রোপন ও পুরস্কার বিতরণ করা হয়। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার তথা রিকের বাস্তবায়নে সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের সহযোগিতায় এ আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।
দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের করে দক্ষিন কোর্টগাঁও এলাকার পতাকা একাত্তর ভাস্কর্য সড়ক ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালীতে রিক-স্মার্ট প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাগণসহ জেলা ও উপজেলা পর্যায়ের পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট, রোবার স্কাউটের সদস্যগণ ও সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সচেতনতামূলক আলোচনা সভা , চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসক) মোহাম্মদ হুমায়ুন কবীর রশিদ, সিভিল সার্জন ডা. মো. মনজুরুল আলম, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের স্মার্ট প্রকল্পের জলবায়ু পরিবর্তন ইউনিটের (সিসিইউ) ফোকাল পারসন মানিক চন্দ্র রায় ও প্রকল্প ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. রেজাউল করিম ও সার্বিক তত্ত¡াবধানে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান,
আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য প্রকৃতির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনে। এটি শুধু প্রাণী ও উদ্ভিদের ক্ষতি করে না, বরং মানুষের স্বাস্থ্যের উপরও দীর্ঘস্থায়ী বিরূপ প্রভাব ফেলে। এসময় বক্তারা পরিবেশ সুরক্ষার জন্য জনসচেতনতা বাড়ানো, দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা এবং প্লাস্টিকের পরিবর্তে বিভিন্ন পরিবেশ-বান্ধব উপকরণ যেমন কাপড় বা পাটের ব্যাগ, কাঁচ বা মাটির মগ, বাঁশ, বেত, কাগজের তৈরি ঠোঙ্গা ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৫

মতামত