আপডেট : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বিশ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করে আওয়ামী লীগ সরকার পালিয়েছেন: আব্দুস সালাম আজাদ

‘অর্থনৈতিক সংকটের কারণে জেলেদের আরও সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না’
 
আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের প্রায় বিশ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। দুর্নীতির মধ্যদিয়ে বিভিন্নভাবে দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছেন ফ্যাসিস্ট হাসিনার সরকার। তাদের বিপুল অর্থ লোপাটের কারণে বর্তমান সরকারের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন।
 
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ও সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আব্দুস সালাম আজাদ বলেন, অন্যদিকে প্রায় ত্রিশ লক্ষ হাজার কোটি টাকা ঋণ রয়েছে বিদেশের কাছে। এখন আমরা ঋণ পরিশোধ করবো নাকি রাষ্ট্র চালাবো। এরমধ্যে দিয়েই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখান জণগণকে বুঝতে হবে একটি বাজে পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার এসেছে। একটি অভাবি সংসারকে তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছেন। তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, এ দেশে গণতন্ত্র রক্ষা করবেন, আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন এবং সহভাবে এদেশের মানুষকে একটি উন্নতশীল দেশ উপহার দিবেন। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। একটি সরকার কোনভাবেই একা দেশ পরিচালনা করতে পারবে না। আপনাদের দেশের সবার সহযোগিতা লাগবে।
 
তিনি আরও বলেন ‘আগামী ৮ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় জেলে ভাইদের ২৫ কেজি করে চাল দিতে হচ্ছে। আমরা আপনাদের আরও বেশি ভিজিএফের চাল দেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু দেশের অর্থ লোপাটের কারণে তা সম্ভব হচ্ছে না।’
 
এমপি বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বহুগুণ বাড়বে। এতে জেলেদের জীবিকা ও দেশের অর্থনীতি উভয়ই সমৃদ্ধ হবে।’
 
মুন্সীগঞ্জ-২ আসনের এই সংসদ সদস্য মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
 
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম শিপন, তাসলিমা বেগমসহ স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও জেলেরা।
 
সভা শেষে লৌহজং উপজেলার তালিকাভুক্ত ১ হাজার নিবন্ধিত জেলের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল সরকারি মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিশ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করে আওয়ামী লীগ সরকার পালিয়েছেন: আব্দুস সালাম আজাদ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিশ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করে আওয়ামী লীগ সরকার পালিয়েছেন: আব্দুস সালাম আজাদ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত