আপডেট : মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বৃষ্টিতে ৩০০ হেক্টর জমির ভুট্টার ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

প্রায় দুই সপ্তাহ আগে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠজুড়ে কোথাও গাছ পচে হলুদ হয়ে গেছে, আবার কোথাও এখনও কিছুটা সবুজ গাছ টিকে রয়েছে। সম্ভাব্য লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার বহু কৃষক।
গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী, ইছাপুরা ইউনিয়নের চন্দনধুল এবং হিরনের খিলগাঁও গ্রামে সরেজমিনে ঘুরে দেখা যায়, অনেক জমির ভুট্টা গাছ বৃষ্টির পানিতে পচে গেছে। জমিতে পানি জমে থাকার কারণে গাছের গোড়া নরম হয়ে মরে গেছে। কিছু জমিতে এখনও সবুজ ও তুলনামূলকভাবে সুস্থ গাছ দেখা গেলেও অধিকাংশ ক্ষেতেই ক্ষতির চিহ্ন স্পষ্ট।
উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভুট্টা চাষের জমিতে একই চিত্র লক্ষ্য করা গেছে। স্থানীয় কৃষকরা জানান, প্রায় দুই সপ্তাহ আগের টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে যায় এবং সেই পানিতেই গাছগুলো পচে নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিফ-১ মৌসুমে সিরাজদীখানে মোট ১ হাজার ২৯৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এর মধ্যে ১১৫ হেক্টর জমির ফসল ইতোমধ্যে কাটা হয়েছে। সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ ১৫ হেক্টর বলা হলেও কৃষকদের দাবি, বাস্তব ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ হেক্টর জমিতে, যেখানে কোনো ফসল তোলা সম্ভব হবে না।
ছাতিয়ানতলী গ্রামের কৃষক সদেব চন্দ্র দাস বলেন, আমি ২৮০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। এতে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে। কিছু গাছ এখনও ভালো আছে, কিন্তু অনেক জায়গায় গাছ মরে গেছে। ফসল আদৌ তুলতে পারব কি না, তা নিশ্চিত না।
একই এলাকার কৃষক রাজু শেখ বলেন, প্রায় দুই সপ্তাহ আগে যে টানা বৃষ্টি হয়েছিল, তখন জমিতে পানি জমে যায়। এতে গাছের গোড়া পচে গেছে। এখন কিছু গাছ তাজা আছে, কিন্তু ফের বৃষ্টি হলে সেগুলোও টিকবে না।
হিরনের খিলগাঁও গ্রামের কৃষক মো. আলী হোসেন বলেন, আমার প্রায় ১২০ শতাংশ জমির সব গাছ শুকিয়ে হলুদ হয়ে গেছে। এখন এগুলো দিয়ে শুধু লাকড়ি বানানো যাবে, এর চেয়ে বেশি কিছু নয়।
চন্দনধুল গ্রামের কৃষক রফিক শেখ বলেন, ভুট্টা গাছগুলো যেভাবে পচে গেছে, এতে ফলনের কোনো সম্ভাবনা নেই। আমাদের লক্ষ লক্ষ টাকার লোকসান গুনতে হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, আংশিক কিছু এলাকায় ভুট্টা গাছের ক্ষতি হলেও অনেক জায়গার গাছ এখনও ভালো আছে। কৃষকদের আমরা মাঠপর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। ক্ষয়ক্ষতির একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বৃষ্টিতে ৩০০ হেক্টর জমির ভুট্টার ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বৃষ্টিতে ৩০০ হেক্টর জমির ভুট্টার ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৫

featured Image

প্রায় দুই সপ্তাহ আগে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠজুড়ে কোথাও গাছ পচে হলুদ হয়ে গেছে, আবার কোথাও এখনও কিছুটা সবুজ গাছ টিকে রয়েছে। সম্ভাব্য লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার বহু কৃষক।
গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী, ইছাপুরা ইউনিয়নের চন্দনধুল এবং হিরনের খিলগাঁও গ্রামে সরেজমিনে ঘুরে দেখা যায়, অনেক জমির ভুট্টা গাছ বৃষ্টির পানিতে পচে গেছে। জমিতে পানি জমে থাকার কারণে গাছের গোড়া নরম হয়ে মরে গেছে। কিছু জমিতে এখনও সবুজ ও তুলনামূলকভাবে সুস্থ গাছ দেখা গেলেও অধিকাংশ ক্ষেতেই ক্ষতির চিহ্ন স্পষ্ট।
উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভুট্টা চাষের জমিতে একই চিত্র লক্ষ্য করা গেছে। স্থানীয় কৃষকরা জানান, প্রায় দুই সপ্তাহ আগের টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে যায় এবং সেই পানিতেই গাছগুলো পচে নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিফ-১ মৌসুমে সিরাজদীখানে মোট ১ হাজার ২৯৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এর মধ্যে ১১৫ হেক্টর জমির ফসল ইতোমধ্যে কাটা হয়েছে। সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ ১৫ হেক্টর বলা হলেও কৃষকদের দাবি, বাস্তব ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ হেক্টর জমিতে, যেখানে কোনো ফসল তোলা সম্ভব হবে না।
ছাতিয়ানতলী গ্রামের কৃষক সদেব চন্দ্র দাস বলেন, আমি ২৮০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। এতে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে। কিছু গাছ এখনও ভালো আছে, কিন্তু অনেক জায়গায় গাছ মরে গেছে। ফসল আদৌ তুলতে পারব কি না, তা নিশ্চিত না।
একই এলাকার কৃষক রাজু শেখ বলেন, প্রায় দুই সপ্তাহ আগে যে টানা বৃষ্টি হয়েছিল, তখন জমিতে পানি জমে যায়। এতে গাছের গোড়া পচে গেছে। এখন কিছু গাছ তাজা আছে, কিন্তু ফের বৃষ্টি হলে সেগুলোও টিকবে না।
হিরনের খিলগাঁও গ্রামের কৃষক মো. আলী হোসেন বলেন, আমার প্রায় ১২০ শতাংশ জমির সব গাছ শুকিয়ে হলুদ হয়ে গেছে। এখন এগুলো দিয়ে শুধু লাকড়ি বানানো যাবে, এর চেয়ে বেশি কিছু নয়।
চন্দনধুল গ্রামের কৃষক রফিক শেখ বলেন, ভুট্টা গাছগুলো যেভাবে পচে গেছে, এতে ফলনের কোনো সম্ভাবনা নেই। আমাদের লক্ষ লক্ষ টাকার লোকসান গুনতে হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, আংশিক কিছু এলাকায় ভুট্টা গাছের ক্ষতি হলেও অনেক জায়গার গাছ এখনও ভালো আছে। কৃষকদের আমরা মাঠপর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। ক্ষয়ক্ষতির একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত