বেগম রোকেয়া স্মরণে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এই সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি এড: নাছিমা আক্তারের সভাপতিত্বে ও সহ-সভাপতি হামিদা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন বাংলার নারী জাগরণের অগ্রদূত, যিনি নারীশিক্ষা ও অধিকার আদায়ের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন এবং সাহিত্য ও সমাজ সংস্কারের মাধ্যমে সমাজে নারীদের অবস্থান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বেগম রোকেয়ার স্মরণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সভার আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পাড়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত