মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার বেতকা বাজার আড়ৎ পট্রি এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য ৫৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. আমির হোসেনকে সভাপতি এবং মো. জাকির হোসেন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আমির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার এবং সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, সহ-সভাপতি মো. শহীদ খান ও মো. সোনামিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, সহ সাধারণ সম্পাদক মিজান হাওলাদার, কৃষি বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মিজান মিয়া, দপ্তর সম্পাদক শহীদুল রহমান, সহ দপ্তর সম্পাদক নিরব সৈয়াল এবং উপজেলা কৃষকদলের ১ নম্বর সদস্য মো. সাইফুল মাদবরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, কৃষকদের অধিকার আদায় এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত