বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের প্রতি সংহতি জানিয়ে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন।
গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে তাঁর নিজ বাড়ির প্রাঙ্গণে আন্দোলনে নিহত ছয় শহীদ পরিবারের হাতে শীতবস্ত্র ও উপহার সামগ্রী তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য একেএম গিয়াস উদ্দিন ও ইসহাক আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রিমু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান সিকদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের প্রতি সবসময় পাশে থাকার আশা ব্যক্ত করেন
মতামত