আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ ভিত্তিহীন- বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ

মুন্সীগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করার পর থেকে মনোনয়ন বঞ্চিত একাধিক বিএনপি নেতা দলীয় প্রার্থীকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করছেন। একই সঙ্গে মনোনয়ন পূর্নবিবেচনার দাবীতে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে। এর প্রেক্ষিতে সোমবার জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বিএনপির ঘোষিত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ তার বিরুদ্ধে দলীয় নেতাদের করা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত বলে দাবী করেছেন। প্রশ্নের জবাবে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর ভাষ্য, বিএনপির হাইকমান্ড আমাকে পরিবর্তন করে অন্য কাউকে দলীয় মনোনয়ন দেয়, তাহলে আমি তা মেনে নিয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে  দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন। 
 
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শেখ মো. আব্দুল্লাহ। 
 
তিনি বলেছেন, মনোনয়ন পাওয়ার পর থেকেই বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছি। ভেতরে কারও কোনো মতবিরোধ থাকে, তা দূর করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেউ কেউ ঘোষিত মনোনয়নকে খসড়া মনোনয়ন বলে মন্তব্য করছেন। আবার কখনও কখনও আমাকে নিয়েও বিরূপ মন্তব্য করছেন। 
 
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চাই আপনারা আমাকে নিয়ে সমালোচনা করুন, ভুল হলে নির্দ্বিধায় তা নিজ নিজ মিডিয়ায় প্রকাশ করুন। জনগণের জানার অধিকার নিশ্চিত করা আপনাদের দায়িত্ব, আর তা রক্ষা করা আমার দায়িত্ব।
 
আগামী নির্বাচনে তিনি বিজয়ী হলে মুন্সীগঞ্জ-১ আসনের উন্নয়নের লক্ষ্যে বিএনপির প্রার্থী শেখ মো.আব্দুল্লাহ ৪০ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কার্যকর ভূমিকা, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, কৃষি উন্নয়ন, কোল্ডস্টোরেজ, খাল পুনঃখনন, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, প্রবাসীদের হয়রানি বন্ধ, গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই, পদ্মার চরে বিদ্যুৎ সরবরাহ, শ্রীনগর ও সিরাজদিখানকে পৌরসভায় উন্নীতকরণ, আড়িয়াল বিলের জীববৈচিত্র্য রক্ষা করা অন্যতম। 
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদীখান  উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম হাইদার আলীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ। 
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ ভিত্তিহীন- বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ ভিত্তিহীন- বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image
 
মুন্সীগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করার পর থেকে মনোনয়ন বঞ্চিত একাধিক বিএনপি নেতা দলীয় প্রার্থীকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করছেন। একই সঙ্গে মনোনয়ন পূর্নবিবেচনার দাবীতে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে। এর প্রেক্ষিতে সোমবার জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বিএনপির ঘোষিত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ তার বিরুদ্ধে দলীয় নেতাদের করা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত বলে দাবী করেছেন। প্রশ্নের জবাবে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর ভাষ্য, বিএনপির হাইকমান্ড আমাকে পরিবর্তন করে অন্য কাউকে দলীয় মনোনয়ন দেয়, তাহলে আমি তা মেনে নিয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে  দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন। 
 
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শেখ মো. আব্দুল্লাহ। 
 
তিনি বলেছেন, মনোনয়ন পাওয়ার পর থেকেই বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছি। ভেতরে কারও কোনো মতবিরোধ থাকে, তা দূর করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেউ কেউ ঘোষিত মনোনয়নকে খসড়া মনোনয়ন বলে মন্তব্য করছেন। আবার কখনও কখনও আমাকে নিয়েও বিরূপ মন্তব্য করছেন। 
 
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চাই আপনারা আমাকে নিয়ে সমালোচনা করুন, ভুল হলে নির্দ্বিধায় তা নিজ নিজ মিডিয়ায় প্রকাশ করুন। জনগণের জানার অধিকার নিশ্চিত করা আপনাদের দায়িত্ব, আর তা রক্ষা করা আমার দায়িত্ব।
 
আগামী নির্বাচনে তিনি বিজয়ী হলে মুন্সীগঞ্জ-১ আসনের উন্নয়নের লক্ষ্যে বিএনপির প্রার্থী শেখ মো.আব্দুল্লাহ ৪০ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কার্যকর ভূমিকা, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, কৃষি উন্নয়ন, কোল্ডস্টোরেজ, খাল পুনঃখনন, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, প্রবাসীদের হয়রানি বন্ধ, গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই, পদ্মার চরে বিদ্যুৎ সরবরাহ, শ্রীনগর ও সিরাজদিখানকে পৌরসভায় উন্নীতকরণ, আড়িয়াল বিলের জীববৈচিত্র্য রক্ষা করা অন্যতম। 
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদীখান  উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম হাইদার আলীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ। 
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত