মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে সিরাজদীখানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সুখের ঠিকানা মালিক কল্যাণ সমিতি।
গতকাল শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের সিরাজদীখান-নিমতলা সড়কের সুখের ঠিকানা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মানিছ উদ্দিন বেপারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইস্রাফিল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সহসভাপতি সেলিম রেজা, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, বাড়ির মালিক, ভাড়াটিয়া এবং সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় তারা ‘মাদকমুক্ত সমাজ চাই, মাদকের কোনো ঠাঁই নাই’ স্লোগানসংবলিত ব্যানার নিয়ে মাদক সেবন ও বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি বড় হুমকি। এর ভয়াবহ প্রভাব সবচেয়ে বেশি পড়ছে তরুণ প্রজন্মের ওপর। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি সুখের ঠিকানা হাউজিং এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে সিরাজদীখানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬