আপডেট : রোববার, ২১ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে ভবেরচর একতা সংঘ গোল্ডকাপের তৃতীয় ম্যাচ সম্পন্ন.

মাদকমুক্ত সমাজ চাই, মাদককে না বলি” স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর একতা সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর তৃতীয় ম্যাচ সম্পন্ন হয়েছে।
 
গতকাল শনিবার বিকেলে উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় ইমামপুর ন্নানা মিয়া স্মৃতি ফুটবল ক্লাব একাদশ বনাম চর বাউশিয়া মধ্যকান্দি একাদশ।
 
খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খেলা শুরু হওয়ার আগেই মাঠের চারপাশ দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 
নির্ধারিত ৮০ মিনিটের মাঠের লড়াইয়ে উভয় দলই সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করে। আক্রমণ ও পাল্টা-আক্রমণে ম্যাচটি জমে উঠলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-৩ গোলে চর বাউশিয়া মধ্যকান্দি একাদশকে পরাজিত করে ইমামপুর ন্নানা মিয়া স্মৃতি ফুটবল ক্লাব একাদশ দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়। দলের এই জয়ে সমর্থক ও খেলোয়াড়দের উল্লাসে মাঠ জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়ের হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’ এর ট্রফি তুলে দেওয়া হয়।
 
ভবেরচর একতা সংঘের সভাপতি দেলোয়ার হোসেন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংঘঠনটির সিনিয়র উপদেষ্টা শফিকুর রহমান শিকদার।
 
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান শিকদার বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সমাজ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
 
এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, ভবেরচর একতা সংঘের উপদেষ্টা লোকমান সিকদার, ভিটিকান্দি ডায়মন্ড ক্লাবের সাবেক অধিনায়ক আতাউর রহমান খোকন, ভবেরচর কৃষক দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য রোকনুজ্জামান সিকদার, ভবেরচর একতা সংঘের সহ-সভাপতি শাহাবুদ্দিন খাঁ, সাধারণ সম্পাদক রব মিয়া, সহ-সাধারণ সম্পাদক রমজান প্রধান, কোষাধ্যক্ষ এস. এ. আজম মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক অলিউল্লাহ শিকদার, ক্রীড়া সম্পাদক নুরু মিয়া সরকার, কার্যকরী সদস্য নূর সোহাম্মদ, আলাল মেম্বার ও সরকার আলমগীর প্রমুখ। খেলার ধারাভাষ্য প্রদান করেন সাবেক ইউপি সদস্য বাদল ও মিলন।
 
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের ক্রীড়াশৈলীর প্রশংসা করেন এবং টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো সফল ভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে ভবেরচর একতা সংঘ গোল্ডকাপের তৃতীয় ম্যাচ সম্পন্ন.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে ভবেরচর একতা সংঘ গোল্ডকাপের তৃতীয় ম্যাচ সম্পন্ন.

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image
 
মাদকমুক্ত সমাজ চাই, মাদককে না বলি” স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর একতা সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর তৃতীয় ম্যাচ সম্পন্ন হয়েছে।
 
গতকাল শনিবার বিকেলে উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় ইমামপুর ন্নানা মিয়া স্মৃতি ফুটবল ক্লাব একাদশ বনাম চর বাউশিয়া মধ্যকান্দি একাদশ।
 
খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খেলা শুরু হওয়ার আগেই মাঠের চারপাশ দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 
নির্ধারিত ৮০ মিনিটের মাঠের লড়াইয়ে উভয় দলই সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করে। আক্রমণ ও পাল্টা-আক্রমণে ম্যাচটি জমে উঠলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-৩ গোলে চর বাউশিয়া মধ্যকান্দি একাদশকে পরাজিত করে ইমামপুর ন্নানা মিয়া স্মৃতি ফুটবল ক্লাব একাদশ দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়। দলের এই জয়ে সমর্থক ও খেলোয়াড়দের উল্লাসে মাঠ জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়ের হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’ এর ট্রফি তুলে দেওয়া হয়।
 
ভবেরচর একতা সংঘের সভাপতি দেলোয়ার হোসেন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংঘঠনটির সিনিয়র উপদেষ্টা শফিকুর রহমান শিকদার।
 
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান শিকদার বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সমাজ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
 
এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, ভবেরচর একতা সংঘের উপদেষ্টা লোকমান সিকদার, ভিটিকান্দি ডায়মন্ড ক্লাবের সাবেক অধিনায়ক আতাউর রহমান খোকন, ভবেরচর কৃষক দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য রোকনুজ্জামান সিকদার, ভবেরচর একতা সংঘের সহ-সভাপতি শাহাবুদ্দিন খাঁ, সাধারণ সম্পাদক রব মিয়া, সহ-সাধারণ সম্পাদক রমজান প্রধান, কোষাধ্যক্ষ এস. এ. আজম মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক অলিউল্লাহ শিকদার, ক্রীড়া সম্পাদক নুরু মিয়া সরকার, কার্যকরী সদস্য নূর সোহাম্মদ, আলাল মেম্বার ও সরকার আলমগীর প্রমুখ। খেলার ধারাভাষ্য প্রদান করেন সাবেক ইউপি সদস্য বাদল ও মিলন।
 
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের ক্রীড়াশৈলীর প্রশংসা করেন এবং টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো সফল ভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত