আপডেট : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মাদকমুক্ত সিরাজদীখান গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলাকে মাদকমুক্ত গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল সোমবার দুপুরে উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন নাহার, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি।
 
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরিবার, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। সিরাজদীখানকে মাদকমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
 
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত রাখলে তারা মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে।
 
সভায় মাদকমুক্ত সিরাজদীখান গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মাদকমুক্ত সিরাজদীখান গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মাদকমুক্ত সিরাজদীখান গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলাকে মাদকমুক্ত গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল সোমবার দুপুরে উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন নাহার, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি।
 
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরিবার, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। সিরাজদীখানকে মাদকমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
 
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত রাখলে তারা মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে।
 
সভায় মাদকমুক্ত সিরাজদীখান গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত