আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মাদানী পরিবহনের ভুয়া টিকেট এডিট করে ফেসবুকে অপপ্রচার, কর্তৃপক্ষের ক্ষোভ.

​রাজধানী ঢাকা থেকে মুন্সীগঞ্জের গজারিয়া ও কুমিল্লার গৌরীপুর রুটে চলাচলকারী মাদানী পরিবহন লিমিটেড  নামে যাত্রীবাহী বাসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া টিকেট  এডিট করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। অসৎ উদ্দেশ্যে একটি মহল বাসের আসল টিকেটের ফন্ট পরিবর্তন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে যাত্রী ও সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া টিকেটের ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, মাদানী পরিবহনের আসল টিকেট এডিট করে বিকৃত করা হয়েছে। প্রকৃত টিকেটের লেখার ফন্ট পরিবর্তন করে ভুয়া তথ্য সংযোজন করা হয়েছে। ভুয়া টিকেটে 'গুলিস্তান থেকে ভবেরচর' রুটের ভাড়া ১৫০ টাকার পরিবর্তে ১৬০ টাকা দেখিয়ে প্রচার করা হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। ​এ বিষয়ে মাদানী পরিবহন লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

মাদানী পরিবহন লিমিটেডের অর্থ পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোখলেছুর রহমান জানান, একটি স্বার্থান্বেষী মহল মাদানী পরিবহনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিত ভাবে কম্পিউটারে এডিট করে এসব ভুয়া  টিকিট ফেসবুকে প্রচার করছে। আমাদের নিজস্ব মুদ্রিত আসল টিকেটের সঙ্গে ছড়ানো ছবিগুলোর স্পষ্ট অমিল রয়েছে।

​তিনি আরও বলেন, মাদানী পরিবহন সবসময় সরকার নির্ধারিত নিয়মনীতি ও ন্যায্য ভাড়ায় যাত্রী সেবা দিয়ে আসছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্যে কান না দেওয়ার জন্য আমরা সম্মানিত যাত্রীবৃন্দকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

​এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন নিয়মিত যাতায়াতকারী সাধারণ যাত্রীরাও। এ ধরনের অসত্য তথ্য ছড়িয়ে গণপরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মাদানী পরিবহনের ভুয়া টিকেট এডিট করে ফেসবুকে অপপ্রচার, কর্তৃপক্ষের ক্ষোভ.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মাদানী পরিবহনের ভুয়া টিকেট এডিট করে ফেসবুকে অপপ্রচার, কর্তৃপক্ষের ক্ষোভ.

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

​রাজধানী ঢাকা থেকে মুন্সীগঞ্জের গজারিয়া ও কুমিল্লার গৌরীপুর রুটে চলাচলকারী মাদানী পরিবহন লিমিটেড  নামে যাত্রীবাহী বাসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া টিকেট  এডিট করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। অসৎ উদ্দেশ্যে একটি মহল বাসের আসল টিকেটের ফন্ট পরিবর্তন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে যাত্রী ও সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া টিকেটের ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, মাদানী পরিবহনের আসল টিকেট এডিট করে বিকৃত করা হয়েছে। প্রকৃত টিকেটের লেখার ফন্ট পরিবর্তন করে ভুয়া তথ্য সংযোজন করা হয়েছে। ভুয়া টিকেটে 'গুলিস্তান থেকে ভবেরচর' রুটের ভাড়া ১৫০ টাকার পরিবর্তে ১৬০ টাকা দেখিয়ে প্রচার করা হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। ​এ বিষয়ে মাদানী পরিবহন লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

মাদানী পরিবহন লিমিটেডের অর্থ পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোখলেছুর রহমান জানান, একটি স্বার্থান্বেষী মহল মাদানী পরিবহনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিত ভাবে কম্পিউটারে এডিট করে এসব ভুয়া  টিকিট ফেসবুকে প্রচার করছে। আমাদের নিজস্ব মুদ্রিত আসল টিকেটের সঙ্গে ছড়ানো ছবিগুলোর স্পষ্ট অমিল রয়েছে।

​তিনি আরও বলেন, মাদানী পরিবহন সবসময় সরকার নির্ধারিত নিয়মনীতি ও ন্যায্য ভাড়ায় যাত্রী সেবা দিয়ে আসছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্যে কান না দেওয়ার জন্য আমরা সম্মানিত যাত্রীবৃন্দকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

​এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন নিয়মিত যাতায়াতকারী সাধারণ যাত্রীরাও। এ ধরনের অসত্য তথ্য ছড়িয়ে গণপরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত