আপডেট : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মানলো না রাষ্ট্রীয় নির্দেশনা! সাধারণ ছুটির দিনেও চালু ডাচ বাংলা ও সিনো বাংলা.

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার রাষ্ট্রীয় ভাবে তিনদিনের শোক এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। 
 
এ উপলক্ষে গতকাল বুধবার সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা ও শোক পালন করার নির্দেশনা দেওয়া হয়।
 
তবে ওই সাধারণ ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় অবস্থিত ডাচ বাংলা প্যাক লিমিটেড এবং সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে দুটি কারখানার উৎপাদন কার্যক্রম চালু রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, রাষ্ট্রীয় শোক দিবস ও সাধারণ ছুটি উপেক্ষা করে স্বাভাবিক কার্যক্রম চালু রাখায় কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক আলী বলেন, রাষ্ট্রীয় শোক ও সরকারি ছুটির বিষয়ে সকল প্রতিষ্ঠানকে সরকারি নির্দেশনা মেনে না চলা খুবই দুঃখজনক। বিশেষ করে জাতীয় গুরুত্বপূর্ণ শোকের সময় এ ধরনের অনিয়ম করে তারা শ্রমিকদের প্রতি অন্যায় করেছে।
 
এ বিষয়ে বক্তব্য জানতে দুটি কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গেলে নিরাপত্তা কর্মীরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেননি। তারা জানান, কারখানার কর্মকর্তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।
 
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সরকারি অফিস বন্ধ রাখার স্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে বেসরকারি কোনো প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালু রাখলে তা সংশ্লিষ্ট এসোসিয়েশন ও প্রচলিত বিধিমালার আওতাভুক্ত বিষয়।
 
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে গভীর শোকের আবহ বিরাজ করছে। রাজনৈতিক দল, সামাজিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নানা কর্মসূচির মাধ্যমে শোক প্রকাশ করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মানলো না রাষ্ট্রীয় নির্দেশনা! সাধারণ ছুটির দিনেও চালু ডাচ বাংলা ও সিনো বাংলা.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মানলো না রাষ্ট্রীয় নির্দেশনা! সাধারণ ছুটির দিনেও চালু ডাচ বাংলা ও সিনো বাংলা.

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার রাষ্ট্রীয় ভাবে তিনদিনের শোক এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। 
 
এ উপলক্ষে গতকাল বুধবার সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা ও শোক পালন করার নির্দেশনা দেওয়া হয়।
 
তবে ওই সাধারণ ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় অবস্থিত ডাচ বাংলা প্যাক লিমিটেড এবং সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে দুটি কারখানার উৎপাদন কার্যক্রম চালু রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, রাষ্ট্রীয় শোক দিবস ও সাধারণ ছুটি উপেক্ষা করে স্বাভাবিক কার্যক্রম চালু রাখায় কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক আলী বলেন, রাষ্ট্রীয় শোক ও সরকারি ছুটির বিষয়ে সকল প্রতিষ্ঠানকে সরকারি নির্দেশনা মেনে না চলা খুবই দুঃখজনক। বিশেষ করে জাতীয় গুরুত্বপূর্ণ শোকের সময় এ ধরনের অনিয়ম করে তারা শ্রমিকদের প্রতি অন্যায় করেছে।
 
এ বিষয়ে বক্তব্য জানতে দুটি কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গেলে নিরাপত্তা কর্মীরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেননি। তারা জানান, কারখানার কর্মকর্তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।
 
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সরকারি অফিস বন্ধ রাখার স্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে বেসরকারি কোনো প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালু রাখলে তা সংশ্লিষ্ট এসোসিয়েশন ও প্রচলিত বিধিমালার আওতাভুক্ত বিষয়।
 
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে গভীর শোকের আবহ বিরাজ করছে। রাজনৈতিক দল, সামাজিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নানা কর্মসূচির মাধ্যমে শোক প্রকাশ করছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত