আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সিকান্দি সেতু এখন মৃত্যুফাঁদ সংস্কারের দাবী গ্রামবাসীর

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির বেহাল দশার কারণে প্রতিদিন হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
 
সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝখানে ফাটল, গর্ত হয়ে রড বের হয়ে যাওয়া, সেতুটির উভয় পাশে নেই রেলিং, এবং একাধিক স্থানে ঢালাই খসে পড়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে, ফলে সাধারণ মানুষ আতঙ্কে সেতু পারাপার করছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, রোগীবাহী যান ও পণ্যবাহী গাড়ির চালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। সেতুটি মুন্সিকান্দি, বেহেরকান্দি ও দক্ষিন বেহেরকান্দি সহ আশপাশ এলাকায় কয়েক হাজার মানুষ ব্যবহার করে আসছেন। যা বহু বছরের পুরনো। 
 
স্থানীয় বাসিন্দারা জানান, মুন্সিকান্দি এলাকা ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সেতু। বিকল্প কোনো পথ না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
 
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “সেতুর কারণে পণ্য পরিবহনে দেরি হচ্ছে, অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। দ্রুত সংস্কার না হলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।” কোনো সরকারের শাসনামলেই মুন্সিকান্দির এই সেতুটির পুর্ননিমান কিংবা সংস্কার পর্যন্ত করা হয়নি৷ 
 
এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়নের কয়েকজন জনপ্রতিনিধি জানান, সেতুটির অবস্থা নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বরাদ্দ দিয়ে সংস্কার কাজ শুরু করা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। 
 
উপজেলা প্রকৌশল দপ্তর থেকে জানানো হয়েছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার জরাজীর্ণ বেশ কিছু সেতু রয়েছে। যেগুলোর তালিকা করে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। আশা করছি অনুমোদন পেলে খুব শীঘ্রই সেগুলোর কাজ করা হবে। 
 
এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কার অথবা নতুন সেতু নির্মাণ করে নিরাপদ যান চলাচলের ব্যবস্থা করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সিকান্দি সেতু এখন মৃত্যুফাঁদ সংস্কারের দাবী গ্রামবাসীর
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সিকান্দি সেতু এখন মৃত্যুফাঁদ সংস্কারের দাবী গ্রামবাসীর

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image
 
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির বেহাল দশার কারণে প্রতিদিন হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
 
সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝখানে ফাটল, গর্ত হয়ে রড বের হয়ে যাওয়া, সেতুটির উভয় পাশে নেই রেলিং, এবং একাধিক স্থানে ঢালাই খসে পড়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে, ফলে সাধারণ মানুষ আতঙ্কে সেতু পারাপার করছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, রোগীবাহী যান ও পণ্যবাহী গাড়ির চালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। সেতুটি মুন্সিকান্দি, বেহেরকান্দি ও দক্ষিন বেহেরকান্দি সহ আশপাশ এলাকায় কয়েক হাজার মানুষ ব্যবহার করে আসছেন। যা বহু বছরের পুরনো। 
 
স্থানীয় বাসিন্দারা জানান, মুন্সিকান্দি এলাকা ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সেতু। বিকল্প কোনো পথ না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
 
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “সেতুর কারণে পণ্য পরিবহনে দেরি হচ্ছে, অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। দ্রুত সংস্কার না হলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।” কোনো সরকারের শাসনামলেই মুন্সিকান্দির এই সেতুটির পুর্ননিমান কিংবা সংস্কার পর্যন্ত করা হয়নি৷ 
 
এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়নের কয়েকজন জনপ্রতিনিধি জানান, সেতুটির অবস্থা নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বরাদ্দ দিয়ে সংস্কার কাজ শুরু করা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। 
 
উপজেলা প্রকৌশল দপ্তর থেকে জানানো হয়েছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার জরাজীর্ণ বেশ কিছু সেতু রয়েছে। যেগুলোর তালিকা করে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। আশা করছি অনুমোদন পেলে খুব শীঘ্রই সেগুলোর কাজ করা হবে। 
 
এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কার অথবা নতুন সেতু নির্মাণ করে নিরাপদ যান চলাচলের ব্যবস্থা করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত