ইংরেজ শাসন আমলে ইংরেজদের নির্মম অত্যাচারে ভারতবাসী তখন মৃতপ্রায়। আন্দোলন শুরু হয়ে গেছে অনেকদিনই, ইতিমধ্যেই দেশের জন্য প্রাণও দিয়েছেন অনেকেই। এরকমই সময়ে দেশকে স্বাধীন করার মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন বিপ্লবী যোদ্ধা বাদল গুপ্ত।
বিপ্লবী বাদল গুপ্ত ১৯১২ সালে বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুলে পড়ার সময় বাদল বিদ্যালয়ের শিক্ষক নিকুঞ্জ সেনের সংস্পর্শে আসে । তাঁর সান্নিধ্য থেকেই বাদল গুপ্ত স্বদেশি রাজনীতি সঙ্গে জড়িয়ে পরে । নিকুঞ্জ সেন ছিলেন বিপ্লবী দলের সদস্য । এই শিক্ষকের হাত ধরেই খুব সম্ভবত নবম বা দশম শ্রেণীতে পড়ার সময় বাদল গুপ্ত ‘ বেঙ্গল ভলান্টিয়ার্স ‘( বি.ভি) নামে একটি গুপ্ত বিপ্লবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত হন৷ অল্পদিনের মধ্যেই বাদল এই সংগঠনের একজন সক্রিয় সদস্য হিসাবে নিজেকে প্রকাশ করেন৷
জানা গেছে, ইন্সপেক্টর জেনারেল সিম্পসন ছিলেন অত্যন্ত অত্যাচারী এক মানুষ। তিনি কুখ্যাত ছিলেন জেলে বন্দীদের ওপর পাশবিক নির্যাতনের জন্য। এই ত্রয়ী সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁকে হত্যা করার। শুধু সিম্পসনকে হত্যাই নয়, তাঁদের লক্ষ্য ছিল কলকাতার ডালহৌসি স্কোয়ারে অবস্থিত ব্রিটিশ শাসকদের সচিবালয় রাইটার্স ভবনে আক্রমণ করে ইংরেজদের বুঝিয়ে দেওয়া এবার সময় বদলাচ্ছে। সেই উদ্দেশ্য নিয়েই বাদল গুপ্ত তার দুই সঙ্গী নিয়ে ইউরোপীয় পোশাকে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং সিম্পসনকে গুলি করে হত্যা করেন। ব্রিটিশ পুলিশ পাল্টা গুলি শুরু করে। এতে পুলিশের সাথে সংক্ষিপ্ত বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে পুলিশ দ্রুতই তাঁদেরকে পরাভূত করে ফেলে। নির্ভীক এই বিপ্লবীরা সহজেই হার স্বীকার করে নিতে চাননি। তাই পটাশিয়াম সায়নাইড খেয়ে আত্যহত্যার চেষ্টা করেন বাদল গুপ্ত। এতে ঘটনাস্থলেই মৃত্যু তাঁর।
মতামত