বাংলাদেশের পপ সঙ্গীত ইতিহাসের অবিচ্ছেদ্য নাম ফেরদৌস ওয়াহিদ। সত্তরের দশকে যে কয়েকজন তরুণ এ ধারার বাংলা গানে ঝড় তোলেন তিনি তাদের অন্যতম। ‘এমন একটা মা দে নাথ, ‘মামনিয়া, ‘পদ্মা নদীর তীরটি ঘেঁষে, ‘অজানা কোন পথে, ‘কেমন করে তোমাকে আমি, ‘আহারে খোদার বান্দা, ‘পলাতক সময়ের হাত ধরে, ‘এক ছিল টুনা আর এক ছিল টুনি, ‘আম্মা গো ও আমার বাবা গোথ ও ‘কলি থেকে ফুলসহ অসংখ্য গান গেয়ে জয় করেছেন অগণিত শ্রোতার মন।
বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা গ্রামে জন্মগ্রহণ করেন ফেরদৌস ওয়াহিদ।
ফেরদৌস ওয়াহিদের বাবা ওয়াহিদ উদ্দিন আহমেদ ও মা উম্মে হাবিবা নূরজাহান। ছয় ভাই তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লে-ব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির সিনেমায়। পরিচালকের লেখা ও আলম খানের সুর সংগীতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ‘আমার পৃথিবী তুমি গানটি করেন। সিনেমায় তার আলোচিত গান হচ্ছে ‘ওগো তুমি যে আমার কত প্রিয়, ‘আমি এক পাহারাদার, ‘শোন ওরে ছোট্ট খোকা, ‘আমি ঘর বাঁধিলাম ইত্যাদি।
মুর্শিদাবাদের মেয়ে রোকসানার সঙ্গে ফেরদৌস ওয়াহিদের বিয়ে হয় ১৯৭৭ সালের ৪ এপ্রিল। ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। সন্তানের জন্যও তিনি গর্বিত। অন্যদিকে গুণী এ শিল্পী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ফিরোজ সাঁইয়ের কথা। সংগীতে উত্থানের পেছনে ফিরোজ সাঁইয়ের অবদান তিনি আজীবন মনে রাখবেন।
মতামত