আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান বাঙালি জীববিজ্ঞানী ড. শচীন্দ্রনাথ বসু

ড. শচীন্দ্রনাথ বসু বা 'শচীন্দ্রনাথ বসু ঠাকুর' (২৩ সেপ্টেম্বর ১৯১৫ - ? ) ছিলেন একজন ভারতীয় বাঙালি জীববিজ্ঞানী ও বিশিষ্ট লেখক। বিজ্ঞানের গবেষণায় লিপ্ত থেকেও, বাংলা সাহিত্যের প্রতি ভালবাসায় অবদান রেখেছেন। ১৯৬৫ খ্রিস্টাব্দে তিনি নৃতত্ত্ব বিষয়ক প্রাগিতিহাসের মানুষ গ্রন্থটির জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 
 
জন্ম ও প্রারম্ভিক জীবন
শচীন্দ্রনাথ বসু ঠাকুর ছিলেন উনিশ শতকের প্রকৌশলী মনমোহন বসু ঠাকুরের কনিষ্ঠ পুত্র। তার জন্ম ১৯১৫ খ্রিস্টাব্দের ২৩ সেপ্টেম্বর এবং পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের অর্থাৎ বর্তমান মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামে। ১৯২৪ খ্রিস্টাব্দে তার পিতা মারা গেলে তার জ্যেষ্ঠ ভ্রাতা অমিয় বসু ঠাকুর পরিবারের দায়িত্ব নেন। শচীন্দ্রনাথ গ্রামের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েন। এরপর চলে আসেন কলকাতায় এবং ভর্তি হন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে। ১৯৩২ খ্রিস্টাব্দে ওই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৩৪ খ্রিস্টাব্দে আইএসসি এবং ১৯৩৬ খ্রিস্টাব্দে রসায়নে অনার্স-সহ বি.এসসি পাশ করেন। ১৯৩৮ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে তৃতীয় হয়ে রসায়নে এম.এসসি পাশ করেন। 
 
কর্মজীবন ও সাহিত্যকর্ম
এম.এসসি পাশের পর তিনি ইন্ডিয়ান জুট ইন্ড্রাস্টিজ রিসার্চ ইনস্টিটিউট'-এ চাকরি পান। সেখান থেকে আরো গবেষণার জন্য তিনি ইংল্যান্ড যান। সেখানে লন্ডন বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে গবেষণা করে ১৯৪৭ খ্রিস্টাব্দে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে এসে তিনি রিসার্চ ইনস্টিটিউটে প্রধান জীববিজ্ঞানী হিসাবে কাজ করেন। 
 
শচীন্দ্রনাথ বিজ্ঞানের ছাত্র হয়েও স্কুলে পড়ার সময় থেকেই নিয়মিত সাহিত্যচর্চা করতেন। রাজশেখর বসু ও বলাইচাঁদ মুখোপাধ্যায় ছিলেন তার প্রিয় সাহিত্যিক। তিনি নিজেও গল্প কবিতা লিখতেন, কিন্তু লাজুক প্রকৃতির ছিলেন বলেই সেগুলি নিজের বই ও ডায়রিতে লুকিয়ে রাখতেন। প্রকাশের জন্য কাউকে দিতেন না। কলেজে পড়ার সময় তার রচনা প্রথম প্রকাশিত হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। শেষে ১৯৪০ খ্রিস্টাব্দের প্রকাশিত হয় তার প্রথম গ্রন্থ- ছায়া পুরী যা ছিল ভবিষ্যত ও অন্তরীক্ষ সম্পর্কিত কাল্পনিক কাহিনী, সায়েন্স ফিকশন বা বিজ্ঞান কথা। এরপর তিনি নানা বিষয়ের উপর বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। 
 
সম্মাননা
১৯৬৫ খ্রিস্টাব্দে ডক্টর শচীন্দ্রনাথ বসু তার নৃতত্ত্ব বিষয়ক গ্রন্থ- প্রাগিতিহাসের মানুষ গ্রন্থটির জন্য পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার লাভ করেন।
 
ডক্টর শচীন্দ্রনাথ বসু ঠাকুর অবিবাহিত ছিলেন। দেশভক্ত অতীন্দ্রনাথ বসু ঠাকুর (১৯০৯ - ১৯৬১) ছিলেন তার অগ্রজ। সূত্র-উইকিপিডিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান বাঙালি জীববিজ্ঞানী ড. শচীন্দ্রনাথ বসু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান বাঙালি জীববিজ্ঞানী ড. শচীন্দ্রনাথ বসু

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ড. শচীন্দ্রনাথ বসু বা 'শচীন্দ্রনাথ বসু ঠাকুর' (২৩ সেপ্টেম্বর ১৯১৫ - ? ) ছিলেন একজন ভারতীয় বাঙালি জীববিজ্ঞানী ও বিশিষ্ট লেখক। বিজ্ঞানের গবেষণায় লিপ্ত থেকেও, বাংলা সাহিত্যের প্রতি ভালবাসায় অবদান রেখেছেন। ১৯৬৫ খ্রিস্টাব্দে তিনি নৃতত্ত্ব বিষয়ক প্রাগিতিহাসের মানুষ গ্রন্থটির জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 
 
জন্ম ও প্রারম্ভিক জীবন
শচীন্দ্রনাথ বসু ঠাকুর ছিলেন উনিশ শতকের প্রকৌশলী মনমোহন বসু ঠাকুরের কনিষ্ঠ পুত্র। তার জন্ম ১৯১৫ খ্রিস্টাব্দের ২৩ সেপ্টেম্বর এবং পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের অর্থাৎ বর্তমান মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামে। ১৯২৪ খ্রিস্টাব্দে তার পিতা মারা গেলে তার জ্যেষ্ঠ ভ্রাতা অমিয় বসু ঠাকুর পরিবারের দায়িত্ব নেন। শচীন্দ্রনাথ গ্রামের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েন। এরপর চলে আসেন কলকাতায় এবং ভর্তি হন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে। ১৯৩২ খ্রিস্টাব্দে ওই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৩৪ খ্রিস্টাব্দে আইএসসি এবং ১৯৩৬ খ্রিস্টাব্দে রসায়নে অনার্স-সহ বি.এসসি পাশ করেন। ১৯৩৮ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে তৃতীয় হয়ে রসায়নে এম.এসসি পাশ করেন। 
 
কর্মজীবন ও সাহিত্যকর্ম
এম.এসসি পাশের পর তিনি ইন্ডিয়ান জুট ইন্ড্রাস্টিজ রিসার্চ ইনস্টিটিউট'-এ চাকরি পান। সেখান থেকে আরো গবেষণার জন্য তিনি ইংল্যান্ড যান। সেখানে লন্ডন বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে গবেষণা করে ১৯৪৭ খ্রিস্টাব্দে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে এসে তিনি রিসার্চ ইনস্টিটিউটে প্রধান জীববিজ্ঞানী হিসাবে কাজ করেন। 
 
শচীন্দ্রনাথ বিজ্ঞানের ছাত্র হয়েও স্কুলে পড়ার সময় থেকেই নিয়মিত সাহিত্যচর্চা করতেন। রাজশেখর বসু ও বলাইচাঁদ মুখোপাধ্যায় ছিলেন তার প্রিয় সাহিত্যিক। তিনি নিজেও গল্প কবিতা লিখতেন, কিন্তু লাজুক প্রকৃতির ছিলেন বলেই সেগুলি নিজের বই ও ডায়রিতে লুকিয়ে রাখতেন। প্রকাশের জন্য কাউকে দিতেন না। কলেজে পড়ার সময় তার রচনা প্রথম প্রকাশিত হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। শেষে ১৯৪০ খ্রিস্টাব্দের প্রকাশিত হয় তার প্রথম গ্রন্থ- ছায়া পুরী যা ছিল ভবিষ্যত ও অন্তরীক্ষ সম্পর্কিত কাল্পনিক কাহিনী, সায়েন্স ফিকশন বা বিজ্ঞান কথা। এরপর তিনি নানা বিষয়ের উপর বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। 
 
সম্মাননা
১৯৬৫ খ্রিস্টাব্দে ডক্টর শচীন্দ্রনাথ বসু তার নৃতত্ত্ব বিষয়ক গ্রন্থ- প্রাগিতিহাসের মানুষ গ্রন্থটির জন্য পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার লাভ করেন।
 
ডক্টর শচীন্দ্রনাথ বসু ঠাকুর অবিবাহিত ছিলেন। দেশভক্ত অতীন্দ্রনাথ বসু ঠাকুর (১৯০৯ - ১৯৬১) ছিলেন তার অগ্রজ। সূত্র-উইকিপিডিয়া

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত