আপডেট : বুধবার, ১৩ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান হুমায়ুন আজাদঃ একাধারে কবি, ভাষাবিজ্ঞানী ও ঔপন্যাসিক

হুমায়ুন আজাদ একাধারে কবি, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক, গবেষক ও কিশোর সাহিত্যিক ছিলেন। প্রথাবিরোধী এ লেখকের জন্ম ১৯৪৭ সালে ২৮ এপ্রিল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। বাবা আবদুর রাশেদ শিক্ষকতা করতেন, পরে পোস্টমাস্টারির চাকরি নেন। মা জোবেদা খাতুন ছিলেন গৃহিণী। দুই ভাই ও তিন বোনের মধ্যে হুমায়ুন ছিলেন সবার বড়।
 
স্থানীয় জেসি বোস ইনস্টিটিউশন থেকে ১৯৬২ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চমাধ্যমিক পরীক্ষা পাস করেন ঢাকা কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর দুটোতেই প্রথম স্থান লাভ করেন। এরপর স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলা ভাষার সর্বনামীয়করণ বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি নেন। কর্মজীবন শুরু করেন ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে। ছেলেবেলাতেই কবিতা দিয়ে লেখালেখির হাতেখড়ি।
 
১৯৯২ সালে তাঁর নারীবাদী গ্রন্থ ‘নারী ব্যাপক আলোড়ন তোলে এবং সরকার বইটি পাঁচ বছর নিষিদ্ধ রাখে। পরে ‘পাক সার জমিন সাদ বাদ উপন্যাস লিখে তিনি উগ্রপন্থীদের রোষানলে পড়েন। ‘ছাপ্পান্নো হাজার বর্গমাইল, ‘সবকিছু ভেঙ্গে পড়ে, ‘মানুষ হিসেবে আমার অপরাধসমূহসহ প্রায় ৭৫টি বই তিনি লেখেন। বহুভাষাবিদ, বহুমাত্রিক এই লেখক ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে বের হয়ে জঙ্গি হামলার শিকার হন। বিদেশে নিবিড় চিকিৎসায় তিনি অনেকটা সুস্থও হয়ে ওঠেন। তবে ওই বছরই ১১ আগস্ট রাতে এক অনুষ্ঠান থেকে জার্মানির মিউনিখের অ্যাপার্টমেন্টে ফিরে রাতের কোনো একসময় তিনি মারা যান। সূত্র- কালেরকন্ঠ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান হুমায়ুন আজাদঃ একাধারে কবি, ভাষাবিজ্ঞানী ও ঔপন্যাসিক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান হুমায়ুন আজাদঃ একাধারে কবি, ভাষাবিজ্ঞানী ও ঔপন্যাসিক

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৫

featured Image
 
হুমায়ুন আজাদ একাধারে কবি, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক, গবেষক ও কিশোর সাহিত্যিক ছিলেন। প্রথাবিরোধী এ লেখকের জন্ম ১৯৪৭ সালে ২৮ এপ্রিল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। বাবা আবদুর রাশেদ শিক্ষকতা করতেন, পরে পোস্টমাস্টারির চাকরি নেন। মা জোবেদা খাতুন ছিলেন গৃহিণী। দুই ভাই ও তিন বোনের মধ্যে হুমায়ুন ছিলেন সবার বড়।
 
স্থানীয় জেসি বোস ইনস্টিটিউশন থেকে ১৯৬২ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চমাধ্যমিক পরীক্ষা পাস করেন ঢাকা কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর দুটোতেই প্রথম স্থান লাভ করেন। এরপর স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলা ভাষার সর্বনামীয়করণ বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি নেন। কর্মজীবন শুরু করেন ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে। ছেলেবেলাতেই কবিতা দিয়ে লেখালেখির হাতেখড়ি।
 
১৯৯২ সালে তাঁর নারীবাদী গ্রন্থ ‘নারী ব্যাপক আলোড়ন তোলে এবং সরকার বইটি পাঁচ বছর নিষিদ্ধ রাখে। পরে ‘পাক সার জমিন সাদ বাদ উপন্যাস লিখে তিনি উগ্রপন্থীদের রোষানলে পড়েন। ‘ছাপ্পান্নো হাজার বর্গমাইল, ‘সবকিছু ভেঙ্গে পড়ে, ‘মানুষ হিসেবে আমার অপরাধসমূহসহ প্রায় ৭৫টি বই তিনি লেখেন। বহুভাষাবিদ, বহুমাত্রিক এই লেখক ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে বের হয়ে জঙ্গি হামলার শিকার হন। বিদেশে নিবিড় চিকিৎসায় তিনি অনেকটা সুস্থও হয়ে ওঠেন। তবে ওই বছরই ১১ আগস্ট রাতে এক অনুষ্ঠান থেকে জার্মানির মিউনিখের অ্যাপার্টমেন্টে ফিরে রাতের কোনো একসময় তিনি মারা যান। সূত্র- কালেরকন্ঠ

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত