আপডেট : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ড্রেজার দিয়ে ফসলি জমি ভরাট, প্লট বিক্রির বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে ড্রেজার দিয়ে ফসলি জমি ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ভরাট করা জমিতে প্লট বিক্রির বিজ্ঞাপনসংবলিত সাইনবোর্ডও টাঙানো হয়েছে। এতে কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে জমি ভরাট বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে বালু ফেলে ফসলি জমি ভরাট করা হচ্ছে। এসব কার্যক্রম বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় দিন দিন কৃষিজমি ভরাটের প্রবণতা বাড়ছে।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে একটি খালে ড্রেজার বসিয়ে বালু ফেলা হচ্ছে। সেখানকার ব্রিজের পশ্চিম পাশে বিভিন্ন স্থানে ফসলি জমি ভরাটের কাজ চলতে দেখা যায়। ভরাট করা একটি জমিতে প্লট বিক্রির বিজ্ঞাপনসংবলিত সাইনবোর্ডও রয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ বাজারের পূর্ব পাশে ড্রেজারের পাইপ বসানো অবস্থায় দেখা যায়। সেখানে বালু খালাসের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনও রাখা ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিন্টু ও আলম নামের দুই ব্যক্তি এসব ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত। তবে জমি ভরাট ও প্লট বিক্রির কার্যক্রমের বৈধতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পিন্টুর সঙ্গে কথা হলে তিনি বলেন, বাজারের পূর্ব পাশে তাঁর একটি ড্রেজারের পাইপ বসানো রয়েছে। বর্জযোগিনী স্কুলের জমি ভরাট করা হবে। এ ছাড়া ‘এমপি রতন সাহেবের দেওয়া বরাদ্দের মাঠ ভরাটের কাজ চলছে’ বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা চৌধুরী বলেন, ‘লোকেশন দিন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, ফসলি জমি ভরাটের অভিযোগ, ড্রেজার পরিচালনার বৈধতা এবং ভরাট করা জমিতে প্লট বিক্রির বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ড্রেজার দিয়ে ফসলি জমি ভরাট, প্লট বিক্রির বিজ্ঞাপন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ড্রেজার দিয়ে ফসলি জমি ভরাট, প্লট বিক্রির বিজ্ঞাপন

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে ড্রেজার দিয়ে ফসলি জমি ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ভরাট করা জমিতে প্লট বিক্রির বিজ্ঞাপনসংবলিত সাইনবোর্ডও টাঙানো হয়েছে। এতে কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে জমি ভরাট বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে বালু ফেলে ফসলি জমি ভরাট করা হচ্ছে। এসব কার্যক্রম বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় দিন দিন কৃষিজমি ভরাটের প্রবণতা বাড়ছে।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে একটি খালে ড্রেজার বসিয়ে বালু ফেলা হচ্ছে। সেখানকার ব্রিজের পশ্চিম পাশে বিভিন্ন স্থানে ফসলি জমি ভরাটের কাজ চলতে দেখা যায়। ভরাট করা একটি জমিতে প্লট বিক্রির বিজ্ঞাপনসংবলিত সাইনবোর্ডও রয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ বাজারের পূর্ব পাশে ড্রেজারের পাইপ বসানো অবস্থায় দেখা যায়। সেখানে বালু খালাসের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনও রাখা ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিন্টু ও আলম নামের দুই ব্যক্তি এসব ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত। তবে জমি ভরাট ও প্লট বিক্রির কার্যক্রমের বৈধতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পিন্টুর সঙ্গে কথা হলে তিনি বলেন, বাজারের পূর্ব পাশে তাঁর একটি ড্রেজারের পাইপ বসানো রয়েছে। বর্জযোগিনী স্কুলের জমি ভরাট করা হবে। এ ছাড়া ‘এমপি রতন সাহেবের দেওয়া বরাদ্দের মাঠ ভরাটের কাজ চলছে’ বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা চৌধুরী বলেন, ‘লোকেশন দিন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, ফসলি জমি ভরাটের অভিযোগ, ড্রেজার পরিচালনার বৈধতা এবং ভরাট করা জমিতে প্লট বিক্রির বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত