আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জের প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয় ‘শুভ্র প্রকাশ বিশেষ স্কুল’

শীতের কাকডাকা ভোর। প্রচণ্ড শীত উপেক্ষা করেই সকাল সাড়ে ৮টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকা থেকে চার বছর বয়সী প্রতিবন্ধী শিশু সাঈদ হোসেনকে নিয়ে শুভ্র প্রকাশ বিশেষ স্কুলে পৌঁছান তার মা রোকসানা বেগম। অথচ স্কুলের ক্লাস কার্যক্রম শুরু হয় সকাল ৯টায়। এত সকালে আসার কারণ জানতে চাইলে রোকসানা বেগম বলেন, “আমার ছেলেটা এই স্কুলে খুব আনন্দ পায়। তাই সে নিজেই খুব আগ্রহ করে তাড়াতাড়ি আসতে চায়।” শুভ্র প্রকাশ বিশেষ স্কুলটি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকায় অবস্থিত। এটি জেলার একমাত্র প্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত বিদ্যালয়, যা সম্পূর্ণভাবে বেসরকারি অর্থায়নে পরিচালিত হচ্ছে।

২০১৯ সালে কাজী ইফাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সুরাইয়া মনোয়ার তাঁর নিজস্ব অর্থায়নে ৯৪ শতাংশ জমির ওপর প্রতিবন্ধী শিশুদের জন্য এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের কোনো বোঝা নয়। যথাযথ যত্ন ও সুযোগ পেলে তারাই হয়ে ওঠে সমাজের রত্ন। প্রতিবন্ধী শিশুরাও মানুষ হিসেবে জন্ম নেওয়ার মৌলিক অধিকার রাখে—সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় ৬০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ভর্তি রয়েছে। এর মধ্যে নিয়মিতভাবে ক্লাসে অংশগ্রহণ করে প্রায় ৪৫ জন শিক্ষার্থী। এখানে ৩ বছর থেকে ১২ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে।

শুধু প্রাথমিক শিক্ষা নয়, এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে নাচ, গান, রান্না, কলা ও সংস্কৃতি, সৃজনশীল কাজসহ জীবনমুখী নানা কার্যক্রম। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হিসেবে রয়েছে একটি শিশু পার্ক, যেখানে বিভিন্ন রাইডে খেলাধুলার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

প্রতিদিন তিন ঘণ্টাব্যাপী ক্লাস কার্যক্রম পরিচালিত হয়। সবাই একসঙ্গে সুশৃঙ্খল পরিবেশে পড়াশোনা করে—এই শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতেই এমন বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যালয়টিতে বর্তমানে দায়িত্ব পালন করছেন ৫ জন প্রশিক্ষিত শিক্ষক, ১ জন ফিজিওথেরাপিস্ট এবং ২ জন সহায়ক স্টাফ। শিক্ষকদের সবাই দেশ ও বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিজ নিজ ক্ষেত্রে দক্ষ বলে জানান কর্তৃপক্ষ।

অভিভাবকদের আর্থিক সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে এখানে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে। কেউ সামর্থ্য অনুযায়ী মাসে ৫০০ টাকা প্রদান করেন, আবার যাদের সামর্থ্য নেই তারা বিনা বেতনে সন্তানদের পড়াতে পারছেন। পাশাপাশি অভিভাবকদেরও শিশুদের বিষয়ে সচেতনতা ও বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

শুভ্র প্রকাশ বিশেষ স্কুলে ইতোমধ্যে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সমাজের বিত্তবান ব্যক্তিরা পরিদর্শনে এসে মতামত বইয়ে প্রশংসাসূচক মন্তব্য লিখেছেন। তবে দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত বিদ্যালয়টি কোনো সরকারি সহায়তা বা সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা পায়নি বলে জানান বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া মনোয়ার।

তিনি বলেন, “সরকার, সমাজের বিত্তবান ও সুশীল সমাজের মানুষজন যদি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই স্কুলটির পাশে দাঁড়ান, তাহলে প্রতিবন্ধী শিশুরা আরও আলোকিত হবে এবং বিদ্যালয়টি আরও উন্নতভাবে পরিচালনা করা সম্ভব হবে।”

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলায় বর্তমানে এমপিওভুক্ত কোনো প্রতিবন্ধী বিদ্যালয় নেই। স্থানীয় এলাকাবাসী, অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শুভ্র প্রকাশ বিশেষ স্কুলটিকে এমপিওভুক্ত করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।

মহান বিজয়ের ৫৪ বছরে সমাজের অবহেলিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আলোর পথে এগিয়ে নিতে শুভ্র প্রকাশ বিশেষ স্কুল আরও বিকশিত ও আলোকিত হোক—এটাই সকলের প্রত্যাশা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয় ‘শুভ্র প্রকাশ বিশেষ স্কুল’
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয় ‘শুভ্র প্রকাশ বিশেষ স্কুল’

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত