জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয়
আসনে জমা দেওয়া ২৩টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর
মনোনয়নপত্র অবৈধ এবং ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায়
বিভিন্ন অনিয়ম, তথ্যগত গরমিল ও বিধিমালার ব্যত্যয়ের কারণে এসব মনোনয়নপত্র
বাতিল করা হয়েছে।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) সংসদীয় আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৩
জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও
দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী
সপু’র মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের কারণ হিসেবে এক শতাংশ সমর্থক
ভোটারের তথ্যের গরমিল উল্লেখ করা হয়েছে।
মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা অনুযায়ী, মীর সরফত আলী সপু’র
বিরুদ্ধে মোট ১৬১টি মামলা আছে। এর মধ্যে ৭৮টি মামলায় তিনি খালাস পেয়েছেন,
৪৬টি মামলা প্রত্যাহার হয়েছে, ২২টি মামলায় ফাইনাল রিপোর্ট দাখিল করা
হয়েছে, ১০টি মামলা কোয়াশ হয়েছে এবং ২টি মামলা স্থগিত রয়েছে। এসব মামলায়
তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
রাজনীতিতে দীর্ঘকাল যুক্ত থাকা মীর সরফত আলী সপু ১৯৮০-এর দশকের শুরু থেকে
দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা
কলেজ ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করে ১৯৯০ সালে ছাত্রদলের
প্রথম ভিপি নির্বাচিত হন। গত চার দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন
প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। ২৪ সের
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণের কারণে একাধিকবার মিথ্যা ও গায়েবি
মামলায় কারাবরণ করেছেন।
এছাড়া হাসিনা বিরোধী আন্দোলনে প্রতিহিংসামূলকভাবে ৩০০ মামলার আসামি হয়েছেন।
মীর সরফত আলী সপু মুন্সীগঞ্জের শ্রীনগরে মাটি ও মানুষের সঙ্গে বেড়ে
উঠেছেন। স্থানীয়রা মনে করেন, বাংলাদেশের নতুন জাগরণের পথে মুন্সীগঞ্জ-১
আসন তথা সিরাজদীখান ও শ্রীনগরের অগ্রগতি এবং মানুষের ভাগ্যের পরিবর্তনে
তিনি নেতৃত্ব দেন এবং দেশের উন্নয়নে অনন্য ভূমিকা রাখেন।
উল্লেখ্য, মীর সরফত আলী সপু’র মনোনয়ন বাতিল হওয়ায় এবং দল থেকে মনোনয়ন না
পাওয়ায় বিএনপির এক অংশের নেতাকর্মীদের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব ও হতাশা
দেখা গেছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

মতামত